সন্ধান২৪.কমঃ’নোয়াখালীর নতুন পাগলকে (কাদের মির্জা) বাহিরে রাখা উচিত নয়, একে পাবনায় পাঠানো উচিত।একথা বলেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন
রবিবার সন্ধ্যায় রায়পাড়া স্কুলমাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী এসব কথা বলেন।
নিক্সন চৌধুরীর কথায়, ‘নোয়াখালীর জনৈক পাগল নেতা (কাদের মির্জা) বলেছেন, ফরিদপুর-৪ আসনে নাকি ভোট ডাকাতি করে আমি এমপি হয়েছি।’ ‘আমি ওই পাগলকে চ্যালেঞ্জ করে বলবো- গত দুইবার সংসদ নির্বাচনে এলাকার জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে। এখানে তারা নৌকার বিপক্ষে নয়। দুর্নীতিবাজ পানামা কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাজী জাফরউল্লাহর বিরুদ্ধে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।’
নোয়াখালীর ওই নেতাকে উদ্দেশ করে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি কীভাবে জানলেন এখানে ভোট চুরি হয়েছে। কথায় আছে না ‘পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি’। আপনার দশাও হয়েছে তাই।’
তিনি বলেন, ‘আমি জীবনে কোনো দিন নোয়াখালী যাইনি। ভাইরাল হয়ে নেতা হতে চান। এসব পাগলামি ছাড়ুন, নয়তো জনগণ এমন ধোলাই দেবে আপনার চেহারা চেনা যাবে না।’


