Thursday, September 24, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

এ বছর যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী এসেছে

November 18, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
33
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: ২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্টে রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী এসেছে। এ সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জন। গত বছরের তুলনায় তা ২৮% এরও বেশি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করছেন।

২০২৩ সালের যুক্তরাষ্ট্রের ওপেন ডোরস প্রতিবেদনের বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ ১৩তম স্থানে আছে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার। আগের বছরের তুলনায় বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ৫০% বেড়েছে।
সংখ্যার হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট পর্যায়ে অধ্যায়নরত বিদেশিদের মধ্যে সপ্তম শীর্ষ স্থানে আছে। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০০%-এর বেশি বেড়েছে।
২০১১-১২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র তিন হাজার ৩১৪ জন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ক্রমবর্ধমান হারে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিতে দেখে আমরা আনন্দিত।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ১০ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে এসেছে। তাদের মধ্যে ৫৩ শতাংশই গেছেন চীন ও ভারত থেকে। চীন থেকে এসেছে ২ লাখ ৮৯ হাজার ৫২৬ জন, আর ভারত থেকে ২ লাখ ৬৮ হাজার ৯২৩ জন। চীন থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমেছে।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

বিকেলে নিউইয়র্কে নামছেন তারেক জিয়া, আ.লীগ-বিএনপির সমাবেশ জেএফকে বিমান বন্দরে

September 21, 2026
13
নিউ ইয়র্ক

তারেক রহমানের আগমন: উত্তাল হয়ে উঠেছে নিউইয়র্কে আ.লীগ-বিএনপি‘র রাজনীতি

September 21, 2026
5

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version