Friday, July 31, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান হাসিনা! কী পরিণতি হতে পারে? চার সম্ভাবনা

July 31, 2026
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
7
VIEWS
Share on Facebook

 

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল চিত্র।

 সন্ধান২৪.কম ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসের মধ্যেই দেশে ফিরতে চান, আরও এক বার সে কথা জানালেন । সংবাদসংস্থা এএফপি-কে ইমেল মারফত একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে ফিরলে পরিণতি কী হতে পারে, তা তিনি জানেন। কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের দেশে ফিরবেন। এ ক্ষেত্রে চারটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাসিনা। ২০২৪ সালে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। পদত্যাগ করে তিনি পালিয়ে এসেছিলেন ভারতে। সেই থেকে ভারতেই আছেন তিনি। আনন্দবাজার ডট কম ডেস্ক

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মাথায় মৃত্যুদণ্ডের সেই খাঁড়া নিয়েই ৭৮ বছর বয়সি আওয়ামী লীগ নেত্রী দেশে ফেরার পরিকল্পনা করছেন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মাথায় মৃত্যুদণ্ডের সেই খাঁড়া নিয়েই ৭৮ বছর বয়সি আওয়ামী লীগ নেত্রী দেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে চান তিনি। দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখছেন। তবে বাংলাদেশে ঢুকলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। জেলে পাঠানো হতে পারে। এমনকি, মৃত্যুদণ্ড কার্যকরও করা হতে পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা ইমেলের প্রশ্নের জবাবে লিখেছেন, ‘‘আমাকে মেরে ফেলা হতে পারে। গ্রেফতার করা হতে পারে। জেলেও পাঠানো হতে পারে। জেলের ভিতরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।  নিজের পরিণতি সম্পর্কে আমি সচেতন। তবু আমি ফিরতে চাই। কারণ, আমার লোকজন আমাকে ডাকছে।’’

এর আগে সংবাদসংস্থা রয়টার্সকেও অনুরূপ সাক্ষাৎকার দিয়েছিলেন হাসিনা। সেখানেই প্রথম জানান, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। তিনি একা নন, তাঁর সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে সমস্ত নেতা-মন্ত্রী দেশছাড়া হয়েছিলেন, সকলকে নিয়েই প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছেন হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমার দলের নেতা-কর্মীদের উপর প্রবল অত্যাচার চলছে। তাঁদের দমিয়ে দেওয়া হচ্ছে। যদি মৃত্যু আসে, আমি চাই তা আমার দেশের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা-মাকে কবর দেওয়া হয়েছে, যেখানে তাঁদের রক্ত ঝরেছে।’’ হাসিনার প্রত্যাবর্তনের এই ঘোষণার পর বাংলাদেশের বিএনপি সরকারের তরফে কোনও মন্তব্য করা না-হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ডিসেম্বর বা জানুয়ারি নয়, যত শীঘ্র সম্ভব হাসিনা দেশে ফিরুন, চায় বাংলাদেশ। তাঁকে আইনি প্রক্রিয়া এবং বিচারের সম্মুখীন করার প্রয়োজনীয়তা রয়েছে।

২০২৪ সালে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। পদত্যাগ করে তিনি পালিয়ে এসেছিলেন ভারতে। সেই থেকে ভারতেই আছেন তিনি। তাঁর প্রত্যর্পণ চেয়ে একাধিক বার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের শাসনের পর বাংলাদেশে  গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতাসীন। হাসিনা সত্যিই ফেরেন কি না, ফিরলে তারেক রহমানেরা কী পদক্ষেপ করেন, তা নিয়ে দেশে-বিদেশে রাজনৈতিক মহলে  কৌতূহল রয়েছে।

Related Posts

বাংলাদেশ

শেখ হাসিনার পাসপোর্ট তো বাতিল! কী করে ফিরবেন? ফিরলে কী করবে সরকার?

July 31, 2026
9
বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
15
No Result
View All Result

Recent Posts

  • আজ জোছনা উৎসব সবাই যাবে নিউইয়র্কের রকওয়ে বিচে
  • শেখ হাসিনার পাসপোর্ট তো বাতিল! কী করে ফিরবেন? ফিরলে কী করবে সরকার?
  • দু’যুগ পর কলকাতায় তাসলিমা নাসরিন ! শহরে পা রেখেই যা বললেন
  • ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান হাসিনা! কী পরিণতি হতে পারে? চার সম্ভাবনা
  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version