সন্ধান২৪.কম : নিউইয়র্কে ক্ষুদে লেখক পরমা টি পার্লস-এর ছড়া-কবিতার বই ‘স্মেল অব মাই ওয়ার্ডস’র প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিকেলে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর শিল্পী-কবি-সাহিত্যিকরা সাত বৎসরের লেখক পরমার বইয়ের মোড়ক উন্মোচন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

পরমার বাবা সাংবাদিক পিনাকী তালুকদার ও মা সেজতি তালুকদার একমাত্র কন্যার শুভ কামনা ও উপস্থিত সুধীজনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

এরপর আয়োজনে লেখকের ইংরেজি ভাষায় প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ,গান পরিবেশন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান, সাপ্তাহিক ‘বাঙালী’ পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, অধ্যাপক হুসনে আরা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মিথুন আহমেদ,কবি হাসানআল আবদুল্লাহ, কবি ফকির ইলিয়াস, সংস্কৃতিজন গোপাল সান্যাল, সংস্কৃতিজন মিনহাজ আহমেদ শাম্মু , ড. প্রদীপ রঞ্জন কর,সাংবাদিক শামীম আল আমীন, লালন পরিষদ নিউইয়র্ক‘র মো. আব্দুর হামিদ,বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বই মেলার সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, সাংস্কৃতিক কর্মী রওশন আরা নীপা ও মনিরা আকঞ্জি ,রাজনৈতিক কর্মী জাকারিয়া চৌধুরী, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, বাচিক শিল্পী স্বাধীন মজুমদার, আবু সাঈদ রতন, বিদুৎ দাশ, রাহুল রায়, পার্থ তালুকদার , শাহনা শাহরীয়ার,সোহানা জুবায়ের,সংবাদ কর্মী সনজীবন কুমার প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ছড়াকার মনজুর কাদের।


সম্পূর্ণ রঙিন পৃষ্ঠার প্রথম কাব্যগ্রন্থ স্মেল অব মাই ওয়ার্ডস-এ ৫০টি নির্বাচিত কবিতা-ছড়া সংকলিত হয়েছে। লেখায় লেখকের জীবনবোধ,চির চেনা পরিবেশ,স্বজনদের উপখ্যান উঠে এসেছে।
বইটির প্রচ্ছদ এঁকেছেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী তাজুল ইমাম। প্রকাশনায় উচ্ছ্বাস প্রকাশনী, ঢাকা। মূল্য ৮ ডলার।


