সন্ধান২৪.কম : করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দিলীপ রায়ের শারীরিক অবস্থা বেশ ভালো আছে। তবে গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। সে কারণে নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন। শরীরের পরিস্থিতি বিবেচনা করে বাড়ি থেকে বের হননি কয়েকদিন ধরে। এর মধ্যে তার করোনা পরীক্ষা করা হয়। প্রথমে রিপোর্ট নেগেটিভ এসেছিল।
শুক্রবার সকাল থেকে তিনি কিছুটা সুস্থ বোধ করছিলেন। কয়েক ঘণ্টা পরেই আবারো অসুস্থ হয়ে পড়েন। জ্বর থাকায় সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে আমরি হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনা আক্রান্ত।


