সন্ধান২৪.কম :সম্প্রতি বেশ কয়েকটি হাসপাতালের আইসিইউ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রোমানিয়ার এক কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৭ জন। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক সংস্থা, আইএসইউ-এর তরফে দুর্ঘটনার খবর নিশ্চিত করে, চিকিত্সাধীন ১০ করোনা রোগীর প্রাণহানির কথা বলা হয়েছে।
ভয়াবহ আগুনে জীবন্ত দগ্ধ হলেন অন্তত ১০ জন। তাঁর প্রায় সকলেই করোনা আক্রান্ত। হাসপাতালের আইসিইউতে ভরতি ছিলেন। শনিবার রাতে রোমানিয়ার (Romania) এই হাসপাতালে কীভাবে আগুন (Fire) লাগল, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ২০১৫ সালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ৬৫ জনের মৃত্যু হয়েছিল।
সংবাদ সংস্থা সূত্রে খবর, পিয়াত্রা নিমট কাউন্টি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। দ্রুত অন্যান্য বিভাগেও আগুন ছড়ায়। তবে কীভাবে আগুন লাগত, তা এখনও অজানা। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।
শনিবার রাতে ছড়িয়ে পড়া আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৭ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁদের মধ্যে এক চিকিৎসকও আছেন। বাকিরা করোনা রোগী। প্রসিকিউটররা জানিয়েছেন, তাঁরা অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখবেন।
রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, অগ্নিদগ্ধ ছয় রোগীকে চিকিত্সার জন্য শহরের অন্য কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে এই দুর্ঘটনার সময় আইসিইউয়ে যে চিকিত্সক রোগী দেখছিলেন, তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। ওই চিকিত্সককে খারেস্টের এক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালের আইসিইউ বিভাগ বন্ধ করা হচ্ছে না। বরং ওই হাসপাতালে অন্য একটি রুমে আইসিইউ চালু করা হচ্ছে।


