Monday, May 4, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home রাজনীতি

হাজতখানায় দুই যুবকের সঙ্গে পাপিয়ার ‘গোপন’ বৈঠক

February 6, 2022
in রাজনীতি
Reading Time: 1 min read
0
0
0
SHARES
5
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কম:যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার ওরফে পিউয়ের সঙ্গে মহিলা হাজতখানার ভেতরে ঢুকে দুই যুবক বৈঠক করেছেন। রোববার পুরান ঢাকার নিম্ন আদালতের মহিলা হাজতখানায় এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার শুনানি উপলক্ষে এদিন কারাগার থেকে পাপিয়াকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টার পর পাপিয়াকে আদালতে উপস্থাপন করা হয়।

আদালতে দুজন সাক্ষীও হাজিরা দেন। তবে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। এজন্য ভারপ্রাপ্ত বিচারক এএসএম রুহুল ইমরান আগামি ১৬ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এরপর পাপিয়াকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এরপর দুপুর একটার দিকে হাজতখানার সামনে সরেজমিন দেখা যায়, মহিলা হাজতখানার একটি রুমে (ড্রেসিং রুম হিসেবে পরিচিত) বেঞ্চ বসে আছেন পাপিয়া। আর তার সামনে বসে কথা বলছেন দুই যুবক। হাস্যউজ্জল পাপিয়া ওই দুই যুবকের সঙ্গে কথা বলছিলেন আর কফি পান করছিলেন। আর ওই সময় মহিলা হাজতখানার ওই রুমটির গেট বন্ধ করে কয়েকজন মহিলা পুলিশকে পাহারাও দিতে দেখা যায়।

বিষয়টি টের পেয়ে সাংবাদিকরা সেখানে ভীড় করেন। খবর পেয়ে ছুটে আসেন হাজতখানার ইনচার্জ নৃপেন কুমার বিশ্বাস। তিনি সেখানে প্রবেশ করে পাপিয়াসহ ওই দুই যুবককে সতর্ক করেন। এরপর পাপিয়াকে ড্রেসিং রুম থেকে বের করে মহিলা হাজতখানার অপর রুমে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে থাকা দুই যুবকেও বের করে দেওয়া হয়।

মহিলা হাজতখানা থেকে বের হওয়ার পর ওই দুই যুবকের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে একজন তার নাম রাসেল বলে জানান। পাপিয়া তার বোন হয় বলেও দাবি করেন তিনি। অবশ্য পরবর্তীতে পাপিয়া তার কিছুই হন না বলে জানান ওই যুবক। অন্যদিকে অপর যুবক এ বিষয়ে কোনো কথা বলেননি।

এদিকে, আদালতের অনুমতি ছাড়া এভাবে কোনো আসামির সঙ্গে কথা বলার সুযোগ আছে কি না জানতে চাইলে হাজতখানার ইনচার্জ নৃপেন কুমার বিশ্বাস কোনো জবাব না দিয়ে বিষয়টি তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে যান।

Related Posts

রাজনীতি

জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ

April 20, 2026
9
রাজনীতি

‘যে কোনো আসনে হারাব’ ইউনুসকে লড়াইয়ে নামার ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন হাসিনা

January 23, 2026
23
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version