Tuesday, October 20, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বিনোদন

১৭ সিনেমায় শেষ হচ্ছে ২০২০ সাল

December 31, 2020
in বিনোদন
Reading Time: 1 min read
0
0
0
SHARES
10
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : চলতি বছরের শেষ শুক্রবার পর্যন্ত মাত্র ১৭টি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। বাংলাদেশের স্বাধীনতার পর আর কোন বছর এত কম সংখ্যক সিনেমা মুক্তি পায়নি বলে জানা যায়।

ঢাকাই সিনেমায় খরা চলছে বহু বছর ধরেই। কিন্তু তবুও বছরে পঞ্চাশটিরও অধিক সিনেমা মুক্তি পাচ্ছিল প্রেক্ষাগৃহে। কিন্তু ২০২০ সাল ছিল ইন্ডাস্ট্রির জন্য খুবই হতাশার একটি বছর।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় ৭ মাস বন্ধ থাকে দেশের সকল প্রেক্ষাগৃহ। যার ফলে বিপাকে পড়ে পুরো ইন্ডাস্ট্রি। ১৮ মার্চ থেকে বন্ধ হয়ে ১৬ অক্টোবর ফের স্বাস্থ্যবিধি মেনে চালু করা হয় প্রেক্ষাগৃহ। এই দীর্ঘ সময় ধরে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় কম সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির তথ্যমতে, ২০২০ সাল শুরু হয় ‘জয়নগরের জমিদার’ সিনেমা দিয়ে। আর মুক্তিপ্রাপ্ত বছরের সর্বশেষ সিনেমা ‘তুই আমার রাজা আমি তোর রানি’ ও ‘গোর’। ‘জয়নগরের জমিদার’ মুক্তি পায় ১০ জানুয়ারি। ২৪ জানুয়ারি মুক্তি পায় সাফটা চুক্তিতে আমদানি করা ভারতীয় সিনেমা ‘হুল্লোড়’। বছরের সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পায় ফেব্রুয়ারিতে-‘গ-ি’ (৭ ফেব্রুয়ারি), ‘বীর’ (১৪ ফেব্রুয়ারি), আমদানি করা ভারতীয় বাংলা সিনেমা ‘রবিবার’ (২১ ফেব্রুয়ারি) ও ‘হৃদয় জুড়ে’ (২৮ ফেব্রুয়ারি)। ৬ মার্চ একসঙ্গে মুক্তি পায় ‘শাহেনশাহ’, ‘চল যাই’ ও ‘হলুদ বনি’।ৎ

প্রেক্ষাগৃহ পুনরায় খোলার পর প্রথম সিনেমা হিসেবে মুক্তি পায় ‘সাহসী হিরো আলম’। ২৩ অক্টোবর মুক্তি পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। এরপর নতুন সিনেমা সঙ্কটে দেড় মাস পুরনো সিনেমা চলে প্রেক্ষাগৃহগুলোতে। বছর অন্যতম আলোচিত সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পায় ১১ ডিসেম্বর। একইদিন মুক্তি পায় ‘রূপসা নদীর বাঁকে’। ১৮ ডিসেম্বর ‘একজন মহান পিতা’ ও ‘সুবর্ণ রেখা’ সিনেমা মুক্তি পায়।

মাত্র ১৭ সিনেমায় ২০২০ সাল শেষ করছে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। তবে আগামী বছর সকল হতাশা কাটিয়ে পঞ্চাশ অধিক সিনেমা প্রেক্ষাগৃহ মাতাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ, প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অ্যাপে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’।

 

Related Posts

নিউ ইয়র্ক

আজ “বহ্নিশিখা” নাটক মঞ্চস্থ হবে নিউইয়র্কের জ্যামাইকায়

August 29, 2026
14
বিনোদন

নিউইয়র্কে মাটির গানের প্রথম অনুষ্ঠান ‘সাধু মেলা’, সুরের আবেশে মগ্ন শ্রোতারা

June 8, 2026
25
No Result
View All Result

Recent Posts

  • নিউইয়র্কে পরমা‘র ‘স্মেল অব মাই ওয়ার্ডস’ কাব্যগ্রন্থের প্রকাশ অনুষ্ঠান হলো
  • বাংলাদেশের কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ছয়জন
  • নিউ ইয়র্কে আইস‘র হাতে ইনামসহ তিন বাংলাদেশি আটক, আতঙ্কে অনেকেই গা ঢাকা দিচ্ছে
  • নিউইয়র্কে আজ মহাষষ্ঠী, মায়ের আগমন।  জেনে নিন কোথায় কোথায় পূজো হচ্ছে
  • যুক্তরাষ্ট্রের হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, এক মার্কিন তরুণ গ্রেফতার

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version