সন্ধান২৪.কম: ব্রাহ্মণবাড়িয়ায় একটি বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে আটজন নারী ও দুই শিশু রয়েছেন। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বালুবোঝাই ট্রলারটি আটক করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি পানির নিচে আছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়।


