Monday, April 20, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’

April 20, 2026
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : বেশীভাগ   মা-বাবারা অনেক সময় সন্তানদের আগলে রাখতে গিয়ে তাঁদের স্বনির্ভর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান। ফ্যাফো পেরেন্টিং বলছে ঠিক তার উলটো কথা। কী এই সম্পর্কের নয়া সমীকরণ?

ছোটবেলা মানেই বড়দের অনুশাসন। কাকা-জ্যাঠার তীব্র নজরদারি। আর পান থেকে চুন খসলেই কঞ্চির ছপাৎ ছপ। আমাদের ছেলেবেলা কমবেশি সকলের এভাবেই কেটেছে। সন্তানকে মানুষের মতো ‘মানুষ’ করার জন্য বাবা-মায়েরা ছিনেজোঁকের মতো পিছনে পড়ে থাকতেন।। আজকাল কিন্তু চিত্রটা অন্যরকম। এমনকী বদল এসেছে সম্পর্কের চেনা ছকেও। আধুনিক যুগে মা-বাবারা বেছে নিচ্ছেন নতুন এক পন্থা। নাম তার ‘ফ্যাফো পেরেন্টিং’ (FAFO)। মূলত ‘ফাক অ্যারাউন্ড অ্যান্ড ফাইন্ড আউট’— এই শব্দবন্ধ থেকেই নামটির উৎপত্তি। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও, এই কৌশলের মূল কথা হল সন্তানকে নিজের ভুল থেকে শিখতে দেওয়া। অতি-সতর্কতা ছেড়ে সন্তানকে কিছুটা ‘খোলা আকাশ’ দেওয়ার নামই ফ্যাফো।

কী এই নয়া ট্রেন্ড?
মা-বাবারা অনেক সময় সন্তানদের আগলে রাখতে গিয়ে তাঁদের স্বনির্ভর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান। ফ্যাফো পেরেন্টিং বলছে ঠিক তার উলটো কথা। এখানে সন্তানকে তার নিজের মতো কাজ করার স্বাধীনতা দেওয়া হয়। এর ফলে তারা কাজ করতে গিয়ে নানা ভুল করে। আর এই ভুল থেকেই সরাসরি শিক্ষা নেয় সেই শিশু। ধরা যাক, কোনও শিশু জেদ করে শীতের দিনে সোয়েটার পরছে না। ফ্যাফো পদ্ধতিতে মা-বাবা তাকে কোনও রকম জোর করবেন না। বাইরে গিয়ে যখন তার ঠান্ডা লাগবে, সে নিজেই বুঝবে সোয়েটার পরা কেন জরুরি ছিল।

সুবিধাগুলো কী কী?
এই পদ্ধতির সবচেয়ে বড় গুণ হল আত্মবিশ্বাস। ছোটবেলা থেকেই যখন একটি শিশু নিজের সিদ্ধান্তের ফল নিজে ভোগ করে, তখন তার মধ্যে বিচারবুদ্ধি তৈরি হয় দ্রুত। সে স্বাধীনভাবে ভাবতে শেখে। জীবনের ছোট ছোট সমস্যায় সে ঘাবড়ে যায় না। বরং নিজেই সমাধান খুঁজতে চেষ্টা করে। এতে শিশুর মানসিক বিকাশ দ্রুত হয়।

ছবি: সংগৃহীত

অসুবিধাও আছে
তবে মুদ্রার উলটো পিঠও রয়েছে। ফ্যাফো পেরেন্টিং-এ যেমন স্বনির্ভরতা বাড়ে, তেমনই এর কিছু ঝুঁকিও রয়েছে। অনেক সময় মা-বাবার উদাসীনতা শিশুর মনে একাকিত্ব তৈরি করতে পারে। যদি ভুলের মাশুল খুব বেশি হয়, তবে শিশুর মনে ভয়ও জাঁকিয়ে বসতে পারে। তৈরি হতে পারে মানসিক অসুস্থতা। তাই বিশেষজ্ঞদের মতে, সব ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা ঠিক নয়। যেখানে শারীরিক আঘাত বা বড় কোনও বিপদের সম্ভাবনা নেই, শুধুমাত্র সেখানেই এই কৌশল কার্যকর।

সম্পর্কের রসায়নে অনুশাসন আর স্বাধীনতার ভারসাম্য বজায় রাখাই আসল কথা। সন্তানকে আগলে রাখা প্রয়োজন, কিন্তু তার ডানা ছাঁটা নয়। ফ্যাফো পেরেন্টিং সেই ভারসাম্যের কথাই আলাদা করে মনে করিয়ে দিচ্ছে। ভুল করুক সন্তান, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সে যেন পরবর্তী জীবনে নিজেকে মেলে ধরতে পারে। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

 

Continue Reading

Related Posts

জীবনশৈলী

বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?

April 20, 2026
3
জীবনশৈলী

আপনি সুস্থ কিনা শরীরের কোন ইঙ্গিত দেখে বুঝবেন?

April 6, 2026
8

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version