Saturday, June 20, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home জীবনশৈলী

বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?

April 20, 2026
in জীবনশৈলী
Reading Time: 1 min read
0
0
0
SHARES
20
VIEWS
Share on Facebook

সোমা মজুমদার

মহিলাদের শরীর অনেক সময় আগেই জানিয়ে দেয় যে ভেতরে কোনও সমস্যা তৈরি হচ্ছে। তবে লজ্জা, ব্যস্ততা বা অবহেলার কারণে সেই লক্ষণগুলো অনেকেই গুরুত্ব দেন না। চিকিৎসকদের মতে, এই ভুলের কারণেই অনেক স্ত্রীরোগ সম্পর্কিত সমস্যা দেরিতে ধরা পড়ে এবং চিকিৎসা জটিল হয়ে যায়। সেক্ষেত্রে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হওয়া প্রয়োজন? সেবিষয়ে জানালেন আভা সার্জি সেন্টারের প্রতিষ্ঠাতা ও চিফ কনসালটেন্ট ড. বাণী কুমার মিত্র।

ঋতুস্রাবকে কখনই হালকাভাবে নেওয়া উচিত নয়। পিরিয়ড খুব বেশি দেরিতে হওয়া, অতিরিক্ত রক্তপাত, দীর্ঘদিন ধরে চলা বা তীব্র ব্যথা- এসবই শরীরের সতর্কবার্তা। এর পেছনে হরমোনের অসামঞ্জস্য, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওেস) বা থাইরয়েডের সমস্যা থাকতে পারে।

এছাড়া যোনি থেকে অস্বাভাবিক স্রাবও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। সাধারণ সাদা স্রাব স্বাভাবিক হলেও, যদি তার রং, গন্ধ বা ঘনত্ব বদলে যায় এবং সঙ্গে চুলকানি বা জ্বালা থাকে, তাহলে তা সংক্রমণের ইঙ্গিত হতে পারে। চিকিৎসকরা বলছেন, শুরুতেই চিকিৎসা নিলে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা যায়।

পেটের নিচের দিকে দীর্ঘদিন ব্যথা বা অস্বস্তি থাকলেও সতর্ক হওয়া দরকার। অনেকেই এটিকে সাধারণ সমস্যা মনে করেন, কিন্তু এটি এন্ডোমেট্রিওসিস, ডিম্বাশয়ের সিস্ট বা সংক্রমণের লক্ষণ হতে পারে। এই ব্যথা যদি নিয়মিত হয় বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ঋতুস্রাবের বাইরে হঠাৎ রক্তপাত, সহবাসের পর রক্তপাত বা মেনোপজের পর রক্তপাত- এসব লক্ষণও গুরুত্ব দিয়ে দেখা উচিত। এগুলো হরমোনের সমস্যা বা জরায়ুর কোনও পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।

একইসঙ্গে বারবার প্রস্রাব পাওয়া, প্রস্রাবে জ্বালা বা পেট ফাঁপা-এসব সমস্যাকেও অবহেলা করা ঠিক নয়। অনেক ক্ষেত্রে এগুলো গাইনোকোলজিক্যাল সমস্যার সঙ্গে যুক্ত থাকতে পারে।

চিকিৎসকরা আরও জানাচ্ছেন, সহবাসের সময় ব্যথা হলেও অনেক মহিলা বিষয়টি বলতে সংকোচ বোধ করেন। কিন্তু এটি সংক্রমণ, হরমোনের পরিবর্তন বা অন্য কোনও সমস্যার লক্ষণ হতে পারে, তাই লুকিয়ে না রেখে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত।

শুরুতেই এইসব লক্ষণগুলো চিনে নেওয়া জরুরি। নিয়মিত চেকআপ, সচেতনতা এবং সময়মতো চিকিৎসা-এই তিনটি বিষয় মেনে চললে বেশিরভাগ সমস্যাই সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

 

Related Posts

জীবনশৈলী

অজান্তেই লিভারে জমছে চর্বি, টের পাচ্ছেন না! চোখেই লুকিয়ে আছে এর উত্তর

June 2, 2026
13
জীবনশৈলী

সন্তানের সুখ খেয়াল রাখতে রাখতে অবসাদে কারা বেশি ভোগেন, গৃহবধূ না কি মায়েরা?

May 25, 2026
9
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version