অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে হেরে গেছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের কনজারভেটিভ দল। নির্বাচনী ফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নেন স্কট মরিসন। ইতিমধ্যেই জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির অ্যান্থনি আলবানিজ।
এদিকে, বিশ্ববাসী আলবানিজের প্রধানমন্ত্রী হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই জানা গেলো অস্ট্রেলিয়ার অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশ সময় সন্ধ্যায় করা এক টুইটে তিনি লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কথা বলে ভালো লাগলো। আমাদের দুই দেশের মধ্যেকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব পুনর্নিশ্চিত করলাম। মঙ্গলবার টোকিওতে আমাদের আলাপ চালিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি।


