আফগান নারীরা তালেবানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছেন

সন্ধান২৪.কমঃ আবারও কয়েক ডজন আফগান নারী অস্ত্র তুলে নিয়েছেন তালেবানের বিরুদ্ধে । কেউ হাতে নিয়েছেন মরণঘাতী ভারী অস্ত্র। এরই মধ্যে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নামা নারীদের অনেকেই হাত মিলেয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের সঙ্গে।

এসব নারীদের দাবি তালেবানের শাসনামল অর্থাৎ ১৯৯৬ থেকে ২০০১ সাল ছিল আফগান নারীদের জন্য অন্ধকার সময়। তালেবানের আমলে নারীদের অধিকার হরণ করা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানে অবাঞ্চিত ছিল আফগান নারীরা। ধর্মীয় আইনের নামে নারীদের অধিকার ও ক্ষমতা খর্ব করা হয়েছে বলে অভিযোগ অস্ত্র হাতে তুলে নেওয়া নারীদের।

তলেবানের সঙ্গে লাড়াইয়ে প্রস্তুত এমন নারীর সংখ্যা  ক্রমবর্ধমান হারে বাড়ছে । ভারী অস্ত্র হাতে তুলে নেওয়া নারীদের সংখ্যা। দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবান জঙ্গিদের হাতে ছেলেকে হারিয়েছিলেন এক মা। এরপর ছেলে হত্যার প্রতিশোধ নিতে ২০১৪ সালে ওই আফগান নারী অন্তত ২৫ তালেবান জঙ্গিকে হত্যা করেছিলেন।

 ঘোর প্রদেশের এক অধিবাসী বলেন, তারা আফগান প্রশাসনের সঙ্গে আছেন। অধিকারের জন্য লড়াইরত নারীদের সঙ্গেও আছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে তারাও অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। নারীরা ছাড়াও আফগানিস্তানের বহু সাধারণ মানুষ এরই মধ্যে তালেবানের বিপক্ষে অস্ত্র হাতে তুলে নিয়েছে। নারীদের মতো তারাও হাত মিলেয়েছে ঘানি প্রশাসনের সঙ্গে।

 

Exit mobile version