Tuesday, April 21, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আস্থা ভোটের আগেই ‘আউট’ ইমরান খান

March 31, 2022
in আন্তর্জাতিক, প্রধান খবর
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook

ক্রিকেট জীবনের তুখোর ফাস্ট বোলার । যার বলের ক্ষিপ্রতায় উড়ে গেছে বাঘা বাঘা ব্যাটসম্যানের উইকেট। যাকে দেখলেই গলা শুকিয়ে যেত ২২ গজের সিংহের। দেশের রাজনৈতিক ইনিংসের ৮ লাখ ৮১ হাজার ৯১৩ বর্গকিমির মাঠে কেমন যেন তালগোল পাকিয়ে ফেললেন পাকিস্তানের প্লেবয় ক্রিকেটার কাম প্রধানমন্ত্রী ইমরান খান।

ক্ষমতার মাঝ ক্রিজেই (৩ বছর ৮ মাস) ‘রানআউট’র কলঙ্ক নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে পাকিস্তানের একসময়কার বিশ্বচ্যাম্পিয়নের শিরোমণি ইমরান খানকে। দলে ভাঙন আগেই ধরেছিল, মঙ্গলবার প্রতিপক্ষ পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর স্পিনে ধসে পড়া জোট ‘উইকেট’ হারিয়ে রীতিমতো প্যাভিলিয়নে ফেরার পথে ইমরান খান।

ভাগ্যের সুতো ছেঁড়া এখন শুধু সময়ের অপেক্ষা। আজ, কাল, না হয় ৩ এপ্রিল। পূর্বনির্ধারিত আস্থা ভোটের দিন। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে ভোটাভুটির ইমরানকে ছেড়ে গেলেন তার দলের প্রধান জোটসঙ্গীও! ডাক দিয়েছিল

বিশেষজ্ঞরা বলছেন, ঘরের শত্রু মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের (এমকিউএম) নীতিনির্ধারকদের যদি দ্রুত আবার জোটে ফেরাতে না পারেন তো পতন নিশ্চিত। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অবশ্য তাৎক্ষণিক এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘বিরোধী জোট ইতোমধ্যেই ঐক্যবদ্ধ এবং এমকিউএম নিজেদের মধ্যে চুক্তি করেছে।’

আগামী ৩ এপ্রিল পাকিস্তানের সংসদে আস্থা ভোট। সংসদের মোট সদস্য সংখ্যা ৩৪২। ম্যাজিক ফিগার ১৭২। অর্থাৎ ক্ষমতায় টিকে থাকতে ইমরান খানের প্রয়োজন ১৭২টি ভোট। ইমরান খানের দল ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ’র (পিটিআই) জোট শরিক এমকিউএমের ভোট ছিল ৭টি। এমকিউএম বিরোধী দলের সঙ্গে হাত মেলানোর পর ঐক্যবদ্ধ বিরোধী দলের পক্ষে সংসদ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭। ইমরানের সমর্থনে আছেন ১৬৪ জন সদস্য। সংখ্যার এই সমীকরণ জারি থাকলে ইমরানের সরকার গদিচ্যুত শতভাগ নিশ্চিত।

সবমিলিয়ে শেষ মুহূর্তে নাটকীয় কোনো পটপরিবর্তন না ঘটলে, জীবনের সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ নিদে হবে ইমরান খানকে। সারা দেশে পাওয়ার শো, ইসলামাবাদের প্যারেড ময়দানে গণসমাবেশ- কিছুতেই শেষরক্ষা হলো না। এমনও শোনা যাচ্ছে, সম্ভবত সংসদের বাইরেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন ইমরান খান। তবে এর উল্টোপিঠও কম একেবারে ফেলে দেওয়ার মতো নয়।

পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনের খবর মোতাবেক, ৩ এপ্রিল জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির দিন পিটিআই এমপিদের কেউই যেন উপস্থিত না থাকেন। থাকলেই ভোট দেওয়া থেকে যেন বিরত থাকেন। মঙ্গলবার শেষবেলাতেই শেষ রক্ষাকবচ হিসাবে দলীয় এমপিদের উদ্দেশে এ নির্দেশ দেন ইমরান খান। গদি রক্ষার এই শেষচেষ্টা কতটুকু সফল হবে তা নিয়েও চিন্তার ভাঁজ খোদ দলের অন্দরমহলেই। সরকারি এমপিরা চুপ থাকলেও বিরোধীরা কি বসে থাকবেন? তাদের ভোট তো পড়বেই।

২৮ মার্চ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশে নেতৃত্ব দেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ । তখন থেকেই শুরু হয় জল্পনা। আগামী সাত দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন ইমরান। নয়া প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা তথা নওয়াজের ভাই শাহবাজই।

Related Posts

আন্তর্জাতিক

আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

April 20, 2026
2
আন্তর্জাতিক

আকাশসীমা খুলে দিতে চলেছে ইরান,ফের বিমানবন্দরগুলিও ধাপে ধাপে চালু হচ্ছে

April 19, 2026
1
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version