ইরানের ১৩ তম প্রেসিডেন্ট কে এই ইব্রাহিম রাইসি

সন্ধান২৪.কম:  ইব্রাহিম রাইসি বর্তমান ইরানের প্রধান বিচারপতি।  ইরানের ইরানের ১৩ তম প্রেসিডেন্ট হিসেবে এবার বিপুল ভোটে নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও একবার ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু হাসান রুহানির কাছে পরাজিত হন।

বর্তমানে  ৬০ বছর বয়সী রাইসি দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতো রাইসিও দাবি করেন, বিশ্বনবী হযরত মুহম্মদের (সাঃ) বংশধর তিনি। বিশ্বনবীর রক্তসম্পর্কিত উত্তরাধিকার হওয়ার কারণে সবসময় কালো রঙের পাগড়ি পরেন তিনি।

রাইসি রেভ্যুলুশনারি আদালতের প্রধান বিচারক ছিলেন । আর ওই বিচার প্রক্রিয়ার পরই খামেনেয়ির আস্থাভাজন হিসেবে উত্থান ঘটে তার। ২০১৯ সালে ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আস্তান কুদস রাজাভি ফাউন্ডেশনের প্রধান হিসেবে রাইসিকে নিয়োগ দেন খামেনি।

 

Exit mobile version