কনস্যুলেট ও বাংলাদেশ সোসাইটির ৪দিনের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পের সমাপ্তি

সন্ধান২৪.কমঃ নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,  বাংলাদেশ সোসাইটি’ এবং নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালসের সহযোগিতায় ৮  থেকে ১১ এপ্রিল পর্যন্ত চারদিন ব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শেষ হলো । এ কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে  ৫২৮ জন বাংলাদেশী/বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি সদস্যকে  টিকা দেয়া হয়। বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে থেকে এই সেবা প্রদান করা হয়।

এই সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ কর্মসূচির সহযোগী নিউইয়র্ক সিটি হেল্থ + হসপিটালস্ ও কমিউনিটি এবং বাংলাদেশ সোসাইটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।   প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version