Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

এবার কলকাতা বইমেলায় ভিড়ের রেকর্ড, বাংলাদেশ প্যাভিলিয়নে লম্বা লাইন

February 11, 2023
in ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
14
VIEWS
Share on Facebook

   

সন্ধান২৪.কম :  কলকাতার বই মেলায় শুক্রবার দুপুর থেকেই মানুষের ঢল নামা শুরু হয়েছিল। এবার কলকাতা বইমেলায় ভিড়ের রেকর্ড হয়েছে। এছাড়াও বাংলাদেশ প্যাভিলিয়নে লম্বা লাইন দেখা যায়।

আনন্দ পাবলিশার্স, দেজ পাবলিশিং, আজকাল, পত্রভারতীর বাইরে লম্বা লাইন। সিপিআইএম‘র বইযের স্টলেও প্রচুর সংখ্যক যুবক-তরুণদের ভীড় দেখা যায। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়ল নিরাপত্তা রক্ষীদের। লিটল ম্যাগাজিন, ফুড কোর্ট সব জায়গাতেই মাথা আর মাথা। শুধু বই কেনা নয় তার সঙ্গে গল্প, আড্ডায় ব্যস্ত বইপ্রেমীরা। হাতে মাত্র তিনদিন সময় রয়েছে। আমজনতার পাশাপাশি বই কিনতে দেখা যাচ্ছে তারকাদেরও। তবে শুধু বই কেনা নয় বইমেলা প্রাঙ্গণে দেখা গেল বিভিন্ন ধরনের অনুষ্ঠান। কোথাও কবিতা পাঠ, গিল্ডের অফিসের সামনে পথ নাটক,লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের সামনে মুক্তমঞ্চে অনুষ্ঠান চলছে সকাল থেকেই। ৬ নম্বর গেট দিয়ে ঢুকলে চোখে পড়বে বাস্কিং। রুপম ইসলাম থেকে মহীনের ঘোড়াগুলি সব কিছুই শোনা যাচ্ছে নগর বাউলের গলায়। পাল্লা দিয়ে এসবিআই অডিটোরিয়ামেও চলছে অনুষ্ঠান। কলকাতা সাহিত্য উৎসবে ভিড় ভালই। বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে লম্বা লাইন। ব্যারাকপুরের সুস্মিতা কর্মকার দীপ প্রকাশনী থেকে বেরিয়ে জানালেন, ‌‌‘‌অফিস শেষ করেই চলে এসেছি। ঠিকই করে রেখেছিলাম কাল পরশু যা ভিড় হবে আসা হবে না। আজকে এসে তাই কেনাকাটা করা। এবার একটু ফুড কোর্টের দিকে যাই।’‌ নিউ গড়িয়ার শুভজিৎ দাশগুপ্ত আবার আগে খেয়ে নিতে ব্যস্ত। জানালেন, ‘‌সকালে বেরিয়েছি। কাজ সেরে এখানে আসব ভেবে রেখেছিলাম। খেয়ে নিয়ে বাংলাদেশ থেকে শুরু করব।’‌ জাপানের প্যাভিলিয়নের বাইরে আবার ভিড় রয়েছে গেম খেলার। গত সপ্তাহে বইমেলায় এসেছিলেন প্রায় ১৬ লক্ষ মানুষ। হাতে রয়েছে আর তিনদিন। সেই রেকর্ডও ভেঙে যাবে বলে মনে করছে গিল্ড।

Continue Reading

Related Posts

ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
ভারত-পাকিস্থান

শান্তিতে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! দাবি বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিনের

January 28, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version