সন্ধান২৪.কম : ঢাকার কলাবাগানে এক বন্ধুর বাড়িতে মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রী, যার তদন্ত শুরু করেছে পুলিশ। হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহানসহ তিন তরুণকে।
যে বন্ধুর বাড়িতে ওই কিশোরীর মৃত্যু হয়েছে, সেই কিশোর পুলিশকে বলছেন, রক্তক্ষরণের পর তিনি তার বন্ধুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রাজধানীর কলাবাগানে ডলফিন গলিতে ‘ও লেভেল’-এ পড়ুয়া এক কিশোরীকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহানসহ তিন তরুণকে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে বান্ধবীর বাসায় ডেকে নিয়ে তাকে সেই কিশোরীকে ধর্ষণ করার পর হত্যা করা হয় বলে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার।

কলাবাগান থানার ওসি বলেন, মূল অভিযুক্ত ইফতেখার ফারদিন দিহান দাবি করছেন, তাদের মধ্যে দুই থেকে তিন মাস ধরে প্রেমের সম্পর্ক। তার বাসাতে কিশোরীটি অজ্ঞান হয়ে পড়লে সে তার তিন বন্ধু মিলে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকেই পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার অন্য তিন বন্ধুকেও আটক করা হয়েছে।
মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের ওই ছাত্রীর মৃত্যুর পর তার বন্ধুসহ তিন কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান।
কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) বলেছেন, ওই কিশোর ও কিশোরীর ‘দৈহিক সম্পর্ক’ ঘটেছে বলে মোটামুটি নিশ্চিত হয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে তার ছেলে বন্ধু অসুস্থ অবস্থায় আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান।