সন্ধান২৪.কমঃ বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের এক কিশোরীকে তার গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে ধর্ষণ করেন।
ওই কিশোরী পাশের কক্সবাজারের চকরিয়ায় যাওয়ার উদ্দেশে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে উঠেছিল। কিন্তু মোটরসাইকেলটির চালক তাকে চকরিয়ায় না নিয়ে পার্শ্ববর্তী নিতাবানিয়া এলাকার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে বাগানের এক নারী শ্রমিক এগিয়ে গেলে পালিয়ে যান অভিযুক্ত চালক। পরে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লামা উপজেলায় গত সোমবার সকালের ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া মোটরসাইকেলচালকের নাম মো. আলা উদ্দিন (৩৫)। তিনি উপজেলার ফাঁসিয়াখালীর ঘিলাতলী পাড়ার বাসিন্দা আবু ছালের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরী সোমবার রাতে স্বজনদের সঙ্গে লামা থানায় গিয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
