কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

সন্ধান২৪.কম : শুক্রবার দিবাগত রাতে ১০/১২ জনের একটি দল চোরাচালানের উদ্দেশ্যে কাঁটাতারের কাছে চলে গেলে, ভারতের কুছনীমারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছোড়ে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ‌সদর ইউ‌নিয়নের খাটিয়ামারী সীমান্তে বিএসএফ এর গুলিতে শাহীনুর রহমান ওরফে ফকির চাঁদ (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

শুক্রবার মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানান, রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত হাসিনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পুত্র। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩এস পিলার দিয়ে ভারত থেকে গরু আনাতে যায়। এসময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়ন সদস্যরা গুলি করে।

এসময় হাসিনুর রহমান নামে একজন বাংলাদেশী বুকে ও পেটে গুলি লেগে আহত হয়। রাতেই তার সহকর্মীরা আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসিনুর রহমানের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল একে আজাদ বলেন, আমি কিছুই জানিনা বলে মন্তব্য করেন।

 

Exit mobile version