Sunday, March 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home যুক্তরাষ্ট্র

কে হবেন প্রেসিডেন্ট, উত্তেজনা তুঙ্গে। ওয়াশিংটন থেকে লসএঞ্জেলস হিংসার আতঙ্ক,মামলা করলো ট্রাম্প

November 5, 2020
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
0
0
0
SHARES
55
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম প্রতিবেদন : কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট, উত্তেজনা তুঙ্গে । শিকাগো থেকে নিউইর্য়ক এবং ওয়াশিংটন থেকে লসএঞ্জেলস হিংসার আতঙ্ক বিরাজ করছে । মার্কিন যুক্তরাষ্ট্রে এ বার ভোটদানের হার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে । ভোটের সংখ্যার দিক থেকে ইতিহাস সৃষ্টি করেছেন প্রাক্তন  ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ! এর আগে এতো বেশী ভোট আমেরিকার ইতিহাসে কোন প্রেসিডেন্ট পান নি! ইতিমধ্যে সাত কোটির ওপরে ভোট পেয়েছেন বাইডেন, এখনো গণনা চলছে ।

আমেরিকার ইহিহাসে এমন উত্তেজনায় ভরা  ভোট আগে কেউ কখনও দেখে নাই। ফলাফল বেরোলেও সমস্যা হয়তো সহজে মিটবে না। পুনর্গণনার দাবি উঠবে, লড়াই চলবে  আদালতেও।

যে কোন সময় ঘটে যেতে পারে জাতিগত দাঙ্গা- এমন আশঙ্কাও অনেকে করছেন। যে সব এলাকায় সহিংসতার ছড়ানোর সম্ভবনা আছে, সেখানে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিশ্বর রাজধানী হিসেবে খ্যাত নিউইর্য়ক শহরেও টান টান উত্তেজনার পারদে ভেসে আছে । লুটতরাজ -ভাংচুরের ভয়ে শহরের বড় বড় প্রতিষ্ঠানগুলো দিনভর বন্ধ রাখা হয়েছে। বাঙালীর রাজধানী হিসেবে পরিচিত নিউইর্য়কের জ্যাকসন হাইটসসহ বাঙালী অধ্যুষিত অন্যান্য একালাকায় সুনশান পরিবেশ বিরাজ করছে। 

 যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। এবারই প্রথম সিংহভাগ ভোট ডাকযোগে ছাড়া হয়েছে নির্বাচনের আগেই। অনেক ভোট গণনা এখনো বাকি রয়ে গেছে । ভোটগণনা শুরু হওয়ার পর ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে । কিন্তু এখনও থিতু হয় নি ভোটফল। ভোট গণনা অব্যাহত রয়েছে।

কিন্তু দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন, নাকি আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন জো বাইডেন, তা  এখনও কেউ বলতে পারছে না । 

হোয়াইট হাউস দখলের লড়াই সমানে সমানে হলেও প্রেসিডেন্ট হওয়ার ম্যাজিক ফিগার ছোঁয়ার পথে বাইডেন। এই মুহূর্তে বাইডেন এগিয়ে রয়েছেন ।  আপাতত রাজ্যগুলো হল জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলিনা (১৫) আর পেনসিলভেনিয়া (২০)। এগুলো বাদে বাইডেন এগিয়ে ২৬৪ আর ট্রাম্প এখনও ২১৪ তেই আটকে আছেন। বোঝাই যাচ্ছে এখনও সঠিক ফল জানতে বেশ কিছুটা সময় বাকি। তবে ভীষণ লড়াই চলা রাজ্যগুলোর দিকে তাকিয়ে বাইডেন যে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি সেকথা বলতেই হচ্ছে।  ভোটগণনা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে গণনার দাবি নিয়ে আদালতে গিয়েছে তাঁর নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা। 

সেই সঙ্গে খবর পাওয়া যাচ্ছে ভোটের ফলাফল ঝুলে থাকা রাজ্যে ভোট গণনা নিয়ে যথেষ্ট অশান্তি হবে। ভোটের সম্পূর্ণ ফলাফল আসতে কয়েকদিন লেগে যেতে পারে এমন আশঙ্কাও রয়েছে।

মাঝরাতে বক্তব্যে জো বাইডেন বলেছেন, জনগণের রায় ডেমোক্র্যাট পার্টির পক্ষেই যাবে । উইলমিংটনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে পাশে নিয়ে তিনি বলেন, ‘‘গতকাল আরও একবার প্রমাণ হয়ে গেল যে , গণতন্ত্রই এ দেশের হৃদ্স্পন্দন, গত দু’দশক ধরে ঠিক যেমনটা রয়েছে। অতিমারি পরিস্থিতি সত্ত্বেও আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে মানুষ ভোট দিয়েছেন। ’’ 

আবার গভীর রাতে টুইট করে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, সময় পেরিয়ে যাওয়ার পরেও ডেমোক্র্যাট সমর্থকরা ভোট দিচ্ছেন অনেক জায়গায়। একে তিনি বলছেন ‘ভোট চুরি’। পাশাপাশি সেই মাঝরাতেই ট্রাম্পও ঘোষণা করেছেন তিনিই জিতছেন। একইসঙ্গে অবশ্য গণনা বন্ধের দাবিতে আদালতে যাওয়ার হুমকিও ফের দিয়েছেন তিনি।

Related Posts

যুক্তরাষ্ট্র

এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ : আমেরিকায় বাবার সঙ্গে আটক দু’বছরের মেয়ে ডিটেনশন সেন্টারে !

January 28, 2026
5
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কসহ  যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড় !  ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

January 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ১২ ঘণ্টায় ৯০০ মিসাইল হামলা! যুদ্ধে তছনছ ইরান, শিশুসহ মৃত্যু ১,০০০-এরও বেশি 
  • খামেনেইয়ের মৃত্যুতে পাকিস্তানে চরমে শিয়া বিক্ষোভ! মার্কিন দূতাবাসে সতর্কতা
  • ট্রাম্পের ক্ষমতা খর্বের প্রস্তাব আটকে গেল মার্কিন সেনেটে
  • তেহরানের বুকে মুহুর্মুহু আক্রমণ ইজরায়েলের ক্ষেপণাস্ত্র! বাঙ্কার লক্ষ্য করে ৫০টি যুদ্ধবিমানের হামলা
  • খামেনেইকে হত্যার বদলা! ইজরায়েলে নেতানিয়াহুর অফিসও টার্গেট

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version