Monday, June 29, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

গর্ভবতী নারীর লাশ গুম : রিমান্ডে ভুয়া চিকিৎসক দম্পতি

July 14, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
17
VIEWS
Share on Facebook
সন্ধান২৪.কম :  গর্ভপাতের সময় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর পর তার লাশ গুম করায় ডাক্তার স্বামী-স্ত্রী গ্রেপ্তার । ঘটনাটি ঘটেছে  ঢাকার উত্তরখানের কোনাবাড়ি এলাকায় ।  মামলায় ভুয়া চিকিৎসক দম্পতির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামি – গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনা। এর আগে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরখান থানার এসআই হারেজ মিয়া।

আসামি গোলাম রাব্বানীর পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।  পরে শুনানি শেষে আদালত গোলাম রাব্বানীর জামিনের আবেদন খারিজ করে দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩ জুলাই উত্তরখানের আমাইয়া এলাকা থেকে মালা রানী নামের এক নারী নিখোঁজ হন। ৩ জুলাই এক ব্যক্তির মোবাইল ফোন নম্বর থেকে ফোন দিয়ে তার স্বামী হরি গোপাল দাসকে জানানো হয়, মালা রানী যেখানেই আছে ভালো আছে। রাতে সেখানেই থাকবে। স্বামী ৪ জুলাই পর্যন্ত অপেক্ষার পর ওই নম্বরে ফোন দেন। তবে কেউ ফোন রিসিভ করেননি। কখনো কখনো ফোন বন্ধ পাওয়া যায়। ৫ জুলাই হরি গোপাল দাস উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করেন।

গতকাল সোমবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ৩ জুলাই মালা রানীকে ওষুধ খাইয়ে তার গর্ভপাত করানোর চেষ্টা করেন। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ৪ জুলাই বিকেল সাড়ে ৫টায় মালা রানী মারা যান। এরপর তাকে একটি বস্তায় ভরে ডোবায় ফেলে দেন গোলাম রাব্বানী ও তার স্ত্রী। সোমবার দুপুরে ওই ডোবা থেকে মালা রানীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

রাজধানীর উত্তরখানের কোনাবাড়ি এলাকায় গর্ভপাতের সময় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর পর তার লাশ গুমের মামলায় ভুয়া চিকিৎসক দম্পতির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনা।

এর আগে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরখান থানার এসআই হারেজ মিয়া।

আসামি গোলাম রাব্বানীর পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এসময় হাসিনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে শুনানি শেষে আদালত গোলাম রাব্বানীর জামিনের আবেদন খারিজ করে দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩ জুলাই উত্তরখানের আমাইয়া এলাকা থেকে মালা রানী নামের এক নারী নিখোঁজ হন। ৩ জুলাই এক ব্যক্তির মোবাইল ফোন নম্বর থেকে ফোন দিয়ে তার স্বামী হরি গোপাল দাসকে জানানো হয়, মালা রানী যেখানেই আছে ভালো আছে। রাতে সেখানেই থাকবে। স্বামী ৪ জুলাই পর্যন্ত অপেক্ষার পর ওই নম্বরে ফোন দেন। তবে কেউ ফোন রিসিভ করেননি। কখনো কখনো ফোন বন্ধ পাওয়া যায়। ৫ জুলাই হরি গোপাল দাস উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করেন।

গতকাল সোমবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে গোলাম রাব্বানী ও তার স্ত্রী হাসিনাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ৩ জুলাই মালা রানীকে ওষুধ খাইয়ে তার গর্ভপাত করানোর চেষ্টা করেন। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ৪ জুলাই বিকেল সাড়ে ৫টায় মালা রানী মারা যান। এরপর তাকে একটি বস্তায় ভরে ডোবায় ফেলে দেন গোলাম রাব্বানী ও তার স্ত্রী। সোমবার দুপুরে ওই ডোবা থেকে মালা রানীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
14
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
12
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version