সন্ধান২৪.কম: গাইবান্ধায় অনাথ শিশুদের শীতের হাত থেকে বাঁচাতে ‘শাহ ফাউন্ডেশন’ নামে যুক্তরাষ্ট্র নিউইর্য়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পর্য়ায়ক্রমে শীতবস্ত্র দিয়ে আসছ।

তারই ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণের ৪র্থ দিনে গত ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালির বাজারে দলিত শ্রেণি রবিদাস সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে ঐ সম্প্রদায়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক গায়ে শীত বস্ত্রপড়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে ।
যুক্তরাষ্ট্র নিউইর্য়ের স্বেচ্ছাসেবী সংগঠন শাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র প্রদান করেন গাইবান্ধা সংস্কৃতি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব কবি সরোজ দেব, বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু ও স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বলের প্রধান প্রবীর চক্রবর্তী। অনুষ্ঠানটির ব্যবস্থাাপনা ও সমন্বয় করেছেন পরিবেশ আন্দোলন জেলা শাখার সভাপতি ও রাজনীতিক ওয়াজিউর রহমান র্যাফেল। প্রায় অর্ধ শতাধিক শিশুদের শীত বস্ত্র বিতরনকালে দলিত শ্রেণি রবিদাস সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ৭ ফেব্রুয়ারী গাইবান্ধা জেলার অনাথ শিশুদের সাঁওতাল আদিবাসী ১৬০ জন অনাথ শিশুকে, গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহযোগীতায় প্রথম দিন গাইবান্ধা শিশ সদন মহিলা বিভাগে ১শ’ জন অনাথ মেয়ে ও গত ১ ফ্রেব্রুয়ারী বিতরণের ২য় দিনে গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধীদের শীতের পোষাক দেয়া হয়।