গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৬৫,দুল ফিতরের আগের দিনও বোমাবর্ষণ

সন্ধান২৪.কম : গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। পবিত্র ঈদুল ফিতরের আগের দিন বুধবারও সেখানে ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার বাহিনী। ১৬ শিশুসহ হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।  দুইদিন  দফায় দফায় অঞ্চলটির বিভিন্ন স্থানে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। এতে হামাসের গাজা সিটি কমান্ডার বাসেম ঈসাসহ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন। 

গত সোমবার থেকে দখলদার ইসরায়েলি জঙ্গি-বিমানগুলো গাজার বিভিন্ন এলাকায় অব্যাহত বোমাবর্ষণে এ হতাহতের এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ইসলামী জিহাদের তিনজন প্রতিরোধ যোদ্ধা রয়েছেন।

এদিকে, ইসরায়েলি দৈনিক হারেৎজ বুধবার (১২ মে) জানিয়েছে, ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ছয় জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এশকেলন শহরে দুইজন, তেল আবিবের রিশন এলাকায় একজন প্রাণ হারিয়েছে। ট্যাংক বিধ্বংসী রকেটের হামলায় একজন নিহত হয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে, তবে কোথায় ঘটনাটি ঘটেছে তা উল্লেখ করেনি।

গাজায় হামলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটি কেবল শুরু। আমরা তাদের এমনভাবে আঘাত করব, যা তারা স্বপ্নেও ভাবেনি। আমরা সামরিক অভিযানের মধ্যবর্তী অবস্থায় রয়েছি। হামাস ও ইসলামী জিহাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নেতানিয়াহু বলেন, ‘আমরা অরাজকতা বন্ধ করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। ইসরায়েলের শহরগুলোতে প্রশাসনিক ব্যবস্থা ঠেলে সাজানো হচ্ছে। প্রয়োজনে আরও নির্মমভাবে ও নৃশংস উপায়ে সমস্ত বাহিনী দিয়ে এই অরাজকতা বন্ধ করা হবে।’

 

Exit mobile version