সন্ধান২৪.কম : গত মঙ্গলবার চাঁদ রাতের উৎসবে মেতে উঠেছিল নিউইয়র্কবাসী।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার আগের রাত হাতে মেহেদী লাগানোর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দিনে দিনে নিউইয়র্কে পরিণত হয়েছে বড় এক মিলন মেলার উৎসবে।
চাঁদ রাত মেলায় মেহেদী শিল্পীরা নতুন প্রজন্মসহ বিপুলসংখ্যক নারীকে মেহেদী রঙে রাঙায় মনের মাধুরী মিশিয়ে।

চাঁদ রাতের জন্য বিকেল থেকেই সাজ সাজ তার রেশ চলে রাতভর, যে রাতের উপমা শুধুই ‘চাঁদ রাত’।
নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা,ওজনপার্ক,ব্রুকলিনে চাঁদ রাত উপলক্ষে
মেহেদীর রঙে হাত রাঙিয়ে যেমন উৎসবের সূচনা হয়, তেমনি রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে এই রাতও ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় কয়েকগুণ। তবে নিউইয়র্কের সমস্ত তরুণ-তরুণীরা এসে মিলিত হয় জ্যাকসন হাইটসে।
নিউইয়র্কে প্রবাসীদের মাঝে চাঁদরাতের কদর বাড়ছে দিনে দিনে। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস ও ওজোনপার্ক এলাকায় মানুষের ঢল নামছে। এ রাতে মেহেদীর রঙে হাত রাঙাচ্ছেন নারীরা। সোমবার জ্যাকসন হাইটসে চাঁদরাতে যত মানুষের ঢল নেমেছিল তার অর্ধেকই ছিলেন নারী ও শিশু। আর তাদের সবাই ব্যস্ত ছিলেন হাতে মেহেদী লাগাতে। মেহেদীর সঙ্গে যোগ হয়েছে সাংস্কৃতিক পরিবেশনাও।
রাত নয়টার দিকে হালকা বৃষ্টি নামলে আনন্দ-উচ্ছ্বাসের কিছুটা ভাটা পরে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল আবারও টইটুম্বুর আনন্দে ভরে উঠে নিউইয়র্ক। চাঁদ রাতে জ্যাকসন হাইটস,জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলিনে আঁতসবাজীর আলোর ঝলকানীতে আকাশ আলোকিত হয়ে উঠে।
জ্যামাইকা থেকে জ্যাকসন হাইটসে চাঁদরাত দেখতে এসেছিলেন ফাহমিদা চৌধুরী লুনা। তিনি জানান, চাঁদরাতে জ্যাকসন হাইটসে না এলে ঈদের আনন্দ পরিপূর্ণ হয় না। তবে মানুষের ভীড় এতই বাড়ছে যে আগামীতে আর এ এলাকায় আসা দুঃসাধ্য হয়ে পড়বে। তিনি বলেন,নিউইয়র্কে দিন দিন চাঁদরাতের কদর বাড়ছে।
লুুনার মত হাজারো নারী-পুরুষের আগমন ঘটেছিল জ্যাকসন হাইটসে। চাঁদরাত উৎসবে মেতে উঠেছিলেন নারী ও শিশুকন্যারা। আর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পরিবারের অন্য পুরুষ সদস্যরা। ফলে গভীর রাত পর্যন্ত জ্যাকসন হাইটসের ৭৩ ও ৭৪ স্ট্রিট ছিল লোকে লোকারণ্য। গত ৫-৭ বছর ধরে প্রতিবছরই চাঁদ রাতের গুরুত্ব বাড়ছে প্রবাসীদের কাছে।
জ্যামাইকার হিল সাইড এভিনিউতে চাঁদরাত উদযাপনে প্রচুর সংখ্যক বাংলাদেশী প্রবাসীদের সমাবেশ ঘটেছিল। জ্যামাইকা হিলসাইড অ্যাভিনিউর রতœা বেগম জানান, ঈদের আগের রাতে মেহেদি দেয়ার সময়টাই আমার কাছে বেশি আনন্দদায়ক লাগে। আগে এ সুযোগটি ছিল না। তখন বাসায় বসেই মেহেদী লাগাতেন। জ্যামাইকায় রাতের বেলা এসে হাতে মেহেদী লাগানো তার কাছে ঈদের দিনের মতই মনে হয়।
একই ভাবে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য চাঁদ রাত মেহেদী মেলা। ঈদের আগের দিন ২৭ জুন মঙ্গলবার রাতে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় জমজমাট এ মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নতুন প্রজন্মসহ প্রবাসী বাংলাদেশীদের উপচেপড়া ভীড় ছিল এ মেলা উৎসবে। গভীর রাত পর্যন্ত চলা বর্ণিল এ মেহেদী উৎসবে মেতে ওঠেন তারা।
এখানে আয়োজিত চাঁদ রাত মেহেদী মেলা বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে।
নিউইয়র্কে মেহেদী উৎসব হচ্ছে এখন ঈদ উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।