ঢাকা সিটিতে ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ

সন্ধান২৪.কম :  ৬০ কোটি টাকা মূল্যের দুই কেজি ১৫০ গ্রাম কোকেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার (২২ ডিসেম্বর)  ঢকা শহরের গুলিস্তান ও কোনাপাড়া এলাকায় ৬০ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই কোকেন জব্দ করা হয়। এ সময় এই চোরাকারবারি চক্রের ৬ সদস্যকে আটক করে র‌্যাবের এলিট ফোর্স। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

মেজর শাহরিয়ার বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে একইসঙ্গে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে দুই কেজি কোকেনসহ ছয় জনকে আটক করা হয়েছে। আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো যাবে না।’

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।

 

 

Exit mobile version