দিহান এবং আওয়ামী লীগ ও বিএনপি নেতার তিন পুত্রকে বিচারের আওতায় আনার দাবি

সন্ধান২৪.কমঃ অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের তিন বন্ধুকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন লিগ্যাল এডভোকেসি ও লবি পরিচালক এড. মাকসুদা আক্তার।

আনুশকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে  জড়িত  দিহান ও তার  অপর তিন বন্ধু আওয়ামী লীগ, বিএনপি ও প্রবল প্রভাবশালীর পুত্র হওয়ায় তাদেরকে বিচারের আওতায় আনা হচেছ না বলে অনেকে অভিযোগ করেন।

আসামি তানভীর ইফতেখার দিহানকে আদালতে নেয়া হচ্ছে।

 বৃহস্পতিবার সকাল ১১টায় ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন।

মাকসুদা আক্তার বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে এজাহারের প্রেক্ষিতে দিহানের তিন বন্ধুকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করতে হবে।

এ সময় আনুশকার সহপাঠী এবং বন্ধু নেহা জামান বলেন, এই ঘটনায় ৪ জন উপস্থিত থাকলেও মামলার এজাহারে তাদের নাম নেই। তাদের নাম পরিচয় নিশ্চিত করে সুষ্ঠু বিচার সুনিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থী আনুশকার সহপাঠী ছাড়াও উপস্থিত ছিলেন তার মা শাহনুরী আমিন, লিগ্যাল এডভোকেসি ও লবি’র সাধারণ সম্পাদক, মঞ্জু ধর, ঢাকা মহানগর কমিটির সহ সাধারণ সম্পাদক রেখা সাহা প্রমুখ।

 

Exit mobile version