নাটোরে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা, ৩ আরোহী নিহত

সন্ধান২৪.কম : নাটোরের লালপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার দুয়ারিয়া কাশেমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 জানা যায়, দুইজনের বাড়ি বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায়, অপর একজনের বাড়ি পাবনা জেলায়। তারা গত রাতে বেড়ানোর জন্য বাইরে বের হন, পরে রাতের কোনও একসময় এ ঘটনা ঘটে। তারা সবাই রাজাপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী।

সেলিম রেজা বলেন, নিহত তিনজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থান এলাকায় ফয়সাল, সজিব ও সোহান।

লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ভোরে ৩ মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

 

Exit mobile version