Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে তোপের মুখে সাংসদ শামীম ওসমান

July 14, 2023
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
256
VIEWS
Share on Facebook

বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সস্ত্রীক নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছান । এ দিন সন্ধায় বাঙালির রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে তাকে বিএনপির কর্মীদের তোপের মুখে পড়তে হয়। এই ঘটনা নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী কমিনিটি ছাড়াও আওয়ামী লীগ ও বিএনপির মধ্য মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি কমিনিটির টক অবদা টাউনে পরিনত হয়েছে।


সম্প্রতি গুঞ্জন উঠেছিল তার আমেরিকার ভিসা বাতিল হয়েছে। এমন গুঞ্জনের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তিনি। সঙ্গে আছেন তার স্ত্রী লিপি ওসমান।
এদিকে গত ১২ জুলাই রাত সাড়ে দশটার দিকে শামীম ওসমান জ্যাকসন হাইট্স চা পান করতে আসেন। এসময় বিএনপির কিছু কর্মী তাকে উদ্দেশ্য করে ‘ভূয়া’ ‘ভূয়া’ বলে চিৎকার করতে থাকেন জানা যায়। এরপর তিনি গাড়ি থেকে নেমে আসলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীর মধ্যে শুরু হয় বাক-বিতন্ডাতা। এক সময় তা চিৎকার-চেচামেচি ও ধাক্কা-ধাক্কির পর্যায়ে চলে যায়। পানির বোতল ও খালি চায়ের কাপ নিক্ষেপও হয়েছে এ সময়। ঘটনাস্থলে আওয়ামী লীগের হোসেন রানা ও মীর নিজামুল উত্তেজিত বিএনপির কর্মীদের সাথে কথা বলেন। নিজামুল বিএনপির কর্মীদের উদ্দেশ্য করে বলেন, শামীম ওসমান কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে নিউইয়র্কে আসেন নাই। ব্যক্তিগত সফরে এসেছেন। উনি আমাদের অতিথি,আমাদেও সবার উচিত অতিথিকে সম্মান জানানো। এ সময় শামীম ওসমান উত্তেজিতদের ‘বাবা’ সম্বোধন করে কাছে ডেনে নেনে এবং বিভিন্ন উপদেশ দিয়ে বলেন, আমি এখানে ‘চা খেতে এসেছি’। তখন বিক্ষোভকারীরা বলেন,ঠিক আছে আমরা চা খাওয়াচ্ছি। শামীম ওসমান তার উত্তরে বলেন, আন চা আমি খাব। এর পর সবাই শান্ত হয়ে পড়ে।

ঘটনার সময় কাকতালিয়ভাবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ উপস্থিত হন। তিনি এক পর্যায় দলীয় কর্মিদের শান্ত করার চেষ্টা করেন।
পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এসময় বিএনপির কর্মীরা তাকে চা দিয়ে আপ্যায়ন করান আওয়ামী লীগের একজন নেতা জানান।

বিএনপির একজন নেতা জানান , আমি যতটুক শুনেছি, শামীম ওসমানকে কোন অসম্মান করা হয় নাই। তাকে শুধু কয়েকটি প্রশ্ন করে তার উত্তর জানতে চেয়েছিল। জানতে চাওয়াটা কোন অপধারের মধ্যে পড়ে না।

অপর দিক আওয়ামী লীগের দুই একজনের ঘটনাটি জানতে চাইলে তারা বলেন, এটি পরিকল্পিত । তা না হলে শামীম ওসমান গাড়িতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ভুয়া শব্দ উচ্চারণ করা হয় কেন ? ওরা কি ভাবে জানতে পারলো যে শামীম ওসমান গাড়িতে আছে ?

এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে, শামীম ওসমানের ভিসা বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার পক্ষ থেকে দেশের বেশ কয়েকজনের ওপর স্যাংশন আরোপ করা হয়েছে। তবে সবার নাম প্রকাশ করা হয়নি। এ কারণে তার মধ্যে শামীম ওসমানের নাম রয়েছে বলে গুঞ্জন ছিল।
যদিও শামীম ওসমান সম্প্রতি একাধিক বক্তব্যে এটি অস্বীকার করে জানিয়েছিলেন, তার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে।

শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমান এ সম্পর্কিত একটি ভিডিও তার নিজস্ব ফেসবুক আইডিতে আপলোড করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তার বাবা ও মা নিরাপদে নিউইউর্কে পৌঁছেছেন।
এদিকে আমেরিকা পৌঁছে শামীম ওসমান অডিওবার্তায় বলেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালায় তারা বাংলাদেশের বন্ধু না দুশমন। তাদের মনে রাখতে হবে যে, মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশও একটি গণতান্ত্রিক দেশ। এ ধরনের অপপ্রচার যারা চালায় তাদেরই ইয়েলো জার্নালিস্ট বলে।
ৃ
উল্লেখ্য, ২০২১ সালের জুনে শামীম ওসমান ও লিপি ওসমান সবশেষ নিউইয়র্কে গিয়েছিলেন।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version