নিউইয়র্কে বাজারেরও রমজানের প্রভাব,দাম বাড়লো নিত্যপণ্যের

সন্ধান২৪.কমঃ রমজান শুরু হওয়ার আগেই নিউইয়র্কে দফা বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। ইফতারিতে ব্যবহৃত পণ্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি। কয়েকটির দাম এতটাই বেড়েছে, যা নি¤œ আয়ের ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।


রমজানে ইফতারি তৈরিতে সাধারণত ছোলা,তেল,সেমাই খেজুর,অ্যাঙ্কর ডাল ও বেসন বেশি ব্যবহার হয়। রোজার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এরই মধ্যে বেড়ে গেছে এসব পণ্যের দাম।
একেক পণ্যের দাম একেক অজুহাতে বেড়েছে বলে ক্রেতারা অভিযোগ করছে। অপর দিকে ভোজ্যতেলের দাম বাড়ানোর পেছনে ব্যবসায়ীরা বলছেন, তেল আমদানি করতে খরচ বেশি হচ্ছে। এছাড়া শীতে পাম অয়েল জমে যায়,ফলে সয়াবিনের ওপর চাপ পড়ছে। তাই সরবরাহে ঘাটতি থাকায় দাম বাড়ছে। ওই ব্যবসায়ী বলেন, ছোলার ও খেজুরের ক্ষেত্রেও সরবরাহের ঘাটতির অজুহাত দেখাচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে ডাল আমদানিতেও খরচ বেশি হওয়ার কথা বলছেন।


গত বুধ ও বৃহস্পতীবার বাঙালি অধ্যুষিত নিউইয়র্কের বিভিন্ন বাজারের ক্রেতারা জানিয়েছেন, গত দুই বছরের মতো এবারও রমজানের অনেক আগেই রমজাননিভর্র পণ্যের দাম বাড়াতে শুরু করেছে ব্যবসায়ীরা। এতে নানা অজুহাত দেখালেও আগের দুইবারের অভিজ্ঞতা বলে, দাম আর কমবে না।
ওই ভোক্তারা বলেন,এবারও গেলবারের মতোই মনে হচ্ছে। এতে নিত্যপণ্য কিনতে নি¤œ ও মধ্যবিত্তদের আবারও হিমশিম খেয়েই যেতে হবে।
বাজার ব্যবস্থায় বর্তমানে কোনো ধরনের প্রতিযোগিতা নেই। বিক্রেতারা অযৌক্তিক মুনাফার উদ্দেশ্যে সময় ও সুযোগ বুঝে পণ্যের দাম বাড়িয়ে আসছে বলে অভিযোগ করেন একজন ক্রেতা।
কমিউনিটির একজন বিশিষ্ট সমাজসেবক বলেন, রমজানকে লক্ষ্য করে অসাধু ব্যবসায়ীচক্র পুরনো ছক কাজে লাগাচ্ছেন। রমজান নির্ভর কয়েকটি পণ্যের দাম তারা বেশ কিছুদিন আগেই বাড়াতে শুরু করেছে- যাতে রমজানে নতুন করে বাড়ানোর প্রয়োজন না পড়ে। সেই সঙ্গে দীর্ঘ সময় ভোক্তার পকেট কেটে অতিরিক্ত মুনাফা করা যায়।
এ নিয়ে ভোক্তারা শঙ্কায় রয়েছেন- এ বছর রমজানেও অসাধু ব্যবসায়ীরা বাড়তি দরে খাদ্যপণ্য কিনতে সাধারণ মানুষকে বাধ্য করবেন।

Exit mobile version