Friday, August 28, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান প্রতিহত করতে মাঠে প্রগতীশীল সংগঠনগুলো, মামদানির বিরোধিতা ! ‘এক্স’ অ্যাকাউন্ট সাসপেন্ড

August 27, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
4
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ওয়েবডেস্ক: নিউ ইয়র্কে আগামী ২৯ আগস্ট প্রবাসী ভারতীয়দের উদ্দেশে  ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ঘটল। এই অনুষ্ঠানের বিরোধিতা করেছেন নিউ ইয়র্ক সিটির বামপন্থী  মেয়র জোহরান মামদানি।

এসবের মধ্যেই ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’-এর (অহেড ফোরাম) ‘এক্স’ অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে বলে অভিযোগ।

মামদানির বিরোধিতা :
মামদানির এই বিরোধিতা মোহন ভাগবতের মার্কিন সফরকে একটি রাজনৈতিক মাত্রা দিয়েছে। এর ফলে নিউ ইয়র্কের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হিন্দু জাতীয়তাবাদ, ধর্মীয় স্বাধীনতা এবং প্রবাসী ভারতীয়দের রাজনীতির বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
মামদানি আরএসএস-এর ‘বর্জনমূলক’ দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন। যদিও একটি ব্যক্তিগত সমাবেশের ওপর নিজের এখতিয়ার বা ক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও স্বীকার করে নিয়েছেন মামদানি।

‘অহেড ফোরাম’ ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ (সর্বজনীন একাত্মতা উদযাপন) নামক অনুষ্ঠানের আয়োজন করছে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে এই অনুষ্ঠানে মোহন ভাগবতের ভাষণ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘অহেড ফোরাম’ তাদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই ‘এক্স’-এর কাছে আবেদন করেছে। কেন আচমকা ‘অহেড ফোরাম’-এর অ্য়াকাউন্ট বন্ধ করা হল? জনসমক্ষে সেই তথ্য প্রকাশ করা হয়নি।

কেন ‘এক্স’ ‘অহেড’-এর অ্যাকাউন্ট স্থগিত করল?
২৯ আগস্টের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যেই অ্যাকাউন্টটি স্থগিতের ঘটনাটি ঘটল। এই অনুষ্ঠানের বিরোধিতা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এছাড়া মোহন ভাগবত ও আরএসএস-এর সমালোচক বিভিন্ন গোষ্ঠীও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তবে এই স্থগিতাদেশের সঙ্গে এই বিতর্কের কোনও যোগসূত্র থাকার বিষয়ে জনসমক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

আরএসএস-এর শতবর্ষপূর্তি উপলক্ষে বিশ্বব্যাপী জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে (যার মধ্যে কানাডা ও ব্রিটেন সফরও অন্তর্ভুক্ত) মোহন ভাগবত নিউ ইয়র্কে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর এক সংবাদিক বৈঠকে মেয়র মামদানি বলেন, “আমি এই সমাবেশের সমর্থন করি না, তবে কোনও ব্যক্তিগত অনুষ্ঠান বাতিলের ক্ষেত্রে শহরের কর্তৃপক্ষের কোনও এখতিয়ার আছে কি না, তা আমার জানা নেই।”

হিন্দু সংগঠনের নিরাপত্তা বিষয়ক পরামর্শ
অনুষ্ঠানটি সামনে রেখে ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশন’ একটি নিরাপত্তা বিষয়ক পরামর্শ জারি করেছে। এতে অংশগ্রহণকারীদের সতর্ক ও পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার এবং পারস্পরিক আচরণ মার্জিত রাখার আহ্বান জানানো হয়েছে।

‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে প্রতিবাদের ঘোষণা করেছে। মোহন ভাগবতের বিরোধীরা আরএসএস-এর বিরুদ্ধে একচেটিয়া হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা প্রচারের অভিযোগ তুলেছে। আরএসএস এই সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তথ্যসুত্র :  আজকাল ওয়েবডেস্ক

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের সংগঠন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবাষির্কী পালন করলো

August 23, 2026
13
নিউ ইয়র্ক

August 23, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • নিউ ইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠান প্রতিহত করতে মাঠে প্রগতীশীল সংগঠনগুলো, মামদানির বিরোধিতা ! ‘এক্স’ অ্যাকাউন্ট সাসপেন্ড
  • এভারেস্টের দেশ  তছনছ ! আমেরিকার নাগরিকসহ মৃত্যু কমপক্ষে ৩৬৫। নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম
  • নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের সংগঠন শেখ মুজিবুর রহমানের মৃত্যুবাষির্কী পালন করলো
  • (no title)
  • যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে বাতিল হতে পারে বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version