নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেপ্তার

সন্ধান২৪.কম : নোয়াখালীর চাটখিল উপজেলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ২৭ সেপ্টেম্বর  বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন- মেহেদী হাসান জয় (২১) ও শাহজাহান (১৯)।

এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মেহেদী ও শাহজাহানকে দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণ করছিল। বৃহস্পতিবার রাতে তাদেরকে চাটখিলের নোয়াখলা ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জঙ্গি হামলার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

এন্টিটেরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক এনামুল হক জানান, বুধবার গভীর রাতে জেলা শহরের সোনাপুর জিহাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে প্রথমে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাইফুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী জেলা শহরের পূর্ব লক্ষীনারায়ণপুর থেকে  মনিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে। তাদের নিকট থেকে বিভিন্ন আলামত পাওয়া যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে সুধারাম থানায় মামল হয়েছে। রাতেই তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।

 

Exit mobile version