Monday, August 17, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরে অগ্নিকাণ্ড: দগ্ধ হয়ে মৃত্যু অন্তত ৯ পুণ্যার্থীর

August 17, 2026
in ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
3
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে মন্দিরের সামনে ‘বিদেশিনী’ হোটেলে আগুন। দগ্ধ হয়ে মৃত্যু অন্তত ৯ জন পুণ্যার্থীর। দমকল আসার পর তালা ভেঙ্গে উদ্ধার মৃতদের। বন্ধ ছিল ছাদের দরজা,ফলে অনেকে জীবন বাঁচাতে ছাদে যেতে পারেন নাই।

শ্রাবণ মাসের পুজো দিতে তারাপীঠে গিয়েছিলেন তাঁরা। সোমবার সকালে হোটেলের একতলায় হঠাৎ আগুন লেগে যায়। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন।

তারাপীঠের হোটেলের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মেঘালয়ের একই পরিবারের পাঁচ সদস্যের। তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে। সূত্রের খবর, হোটেলের সবচেয়ে উপরের তলায় ছিল ওই পরিবার। আগুন লেগেছে জানতে পেরে শিশুদের নিয়ে সকলে একসঙ্গে পালানোর চেষ্টা করেন। নীচে নামতেই আগুনের মুখে পড়েন। তাঁদের কাউকে বাঁচানো যায়নি। এ ছাড়াও আরও চার জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা নয়।

প্রশাসন সূত্রে খবর, হোটেল থেকে মোট ২৮ জনকে সুস্থ অবস্থায় নিরাপদে বার করে দেওয়া গিয়েছে। সাত জন এখনও রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে দুই শিশু ছাড়াও এক মহিলা এবং পাঁচ জন পুরুষ রয়েছেন। মেঘালয়ের সাউথ গারো হিল্‌স জেলার শিববাড়ি গ্রাম থেকে তারাপীঠে পুজো দিতে এসেছিল একটি পরিবার। মৃত্যু হয়েছে রাজেন্দ্র নাথ, তাঁর স্ত্রী আশা নাথ, তাঁদের আট বছরের পুত্র ঔষনাথ মদকের। ওই পরিবারের সদস্য বুরান মদক এবং তাঁর ১০ বছরের পুত্র শিবরাজ মদককেও বাঁচানো যায়নি। এ ছাড়া, মৃতদের তালিকায় আলিপুরদুয়ারের তিন জন রয়েছেন। তাঁরা হলেন কমল রায়, অমিত পাল এবং সুবীর সাহা।

সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ আচমকা সেখানে আগুন লেগে যায়। হোটেলের একেবারে নীচের তলায় আগুন লেগেছিল। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে দোতলা পর্যন্ত। আগুন তার উপরে ওঠেনি। অনেকের অভিযোগ, পিছনের দরজাটি বন্ধ ছিল। তাই সেখান দিয়ে বেরোনো যায়নি। তবে হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি ছিল না বলে জানিয়েছে দমকল।

তারাপীঠের ঘটনায় হোটেলের মালিক কল্যাণ পালকে গ্রেফতার করেছে পুলিশ। হোটেলের ব্যবস্থাপনায় ত্রুটি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। সুত্র : আনন্দবাজার ডট কম

 

 

Related Posts

ভারত-পাকিস্থান

বাংলাদেশ ‘ত্যাগে’র দু’বছর পর প্রথমবার ভারতে জনসমক্ষে হাসিনা, কবে ? কেন ?

August 2, 2026
9
ভারত-পাকিস্থান

দু’যুগ পর কলকাতায় তাসলিমা নাসরিন ! শহরে পা রেখেই যা বললেন

July 31, 2026
10
No Result
View All Result

Recent Posts

  • মার্কিন সেনাকে হত্যা বা আটকের জন্য ইরানের ৩০ হাজার ডলার করে পুরস্কার ঘোষণা
  • পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরে অগ্নিকাণ্ড: দগ্ধ হয়ে মৃত্যু অন্তত ৯ পুণ্যার্থীর
  • ভারতে বিহারের অশোকধাম মন্দিরে ‘পদপিষ্ট’ হয়ে ৭ জনের মৃত্যু
  • বাংলাদেশে  জ্বালানি সঙ্কট , প্রতিবেশীর পাশে থাকতে  ভারত  পেট্রোলিয়াম সরবরাহে রাজি ?
  • ‘কেমন আছ’, স্কুলের পড়ুয়াদ উদ্দেশ্যে অনর্গল বাংলায় বললেন নিউ ইয়র্কের মেয়র মামদানি !

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version