Saturday, February 14, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

পাকিস্তানে ফের ধর্ম অবমাননার দায়ে হত্যা, ঝুলানো হলো গাছে

February 14, 2022
in ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0

নিহতের মরদেহের কাছে পাকিস্তান পুলিশ ও জনতা। ছবি: সংগৃহীত

0
SHARES
4
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ঃ পাকিস্তানে  পবিত্র কোরআনের পৃষ্ঠা পুড়িয়ে ফেলার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই ব্যক্তির লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়। পাঞ্জাব প্রদেশে এই ঘটনায় গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে ইমরান বলেছেন, পিটিয়ে হত্যার এই ঘটনা কঠোর আইনে মোকাবিলা করা হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। গত বছরের ডিসেম্বরে, ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানের শিয়ালকোটে শ্রীলঙ্কান এক কারখানা ম্যানেজারকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়। সেই সময় ইমরান খান এই ঘটনাকে পাকিস্তানের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছিলেন।

 শনিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় রাতে পাঞ্জাবের প্রত্যন্ত এলাকা খানেওয়াল জেলার তুলামবায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসীরা ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন। এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জনতা এবং হত্যাকাণ্ডে দর্শকের ভূমিকায় থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা যায়, এই ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ৬০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করা হচ্ছে।

পাঞ্জাব পুলিশের কর্মকর্তা মুনাওয়ার হুসাইন জানান, শনিবার রাতে তুলামবা গ্রামের মসজিদের ইমামের ছেলে ওই ব্যক্তিকে পবিত্র কোরআনের পৃষ্টা পুড়িয়ে ফেলতে দেখেছেন বলে ঘোষণা দেন। এই ঘোষণার পর গ্রামের বাসিন্দারা মসজিদে এসে জড়ো হন। এ সময় উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া শুরু করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে অবচেতন অবস্থায় গাছের সাথে বাঁধা পায়। উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের ওপরও হামলা চালায় বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা হুসাইন। তিনি বলেন, গ্রামবাসীরা তাকে লাঠিসোটা, কুঠার ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে একটি গাছে ঝুলিয়ে দেয়।

মুনাওয়ার হুসাইন আরও বলেন, পুলিশ এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে নিহত ব্যক্তির নাম মুহাম্মদ মুশতাক বলে জানতে পেরেছে। ৫০ বছর বয়সী এই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

 

 

Continue Reading

Related Posts

ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
ভারত-পাকিস্থান

শান্তিতে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! দাবি বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিনের

January 28, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version