Monday, February 9, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

পাকিস্তানে পুলিশের উপর হামলা, আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু ন’জন পুলিশকর্মীর, বহু গুরুতর আহত

March 6, 2023
in ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0
0
SHARES
17
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েত্তা থেকে ১৬০ কিলোমিটার পূর্বে সিব্বি নামের এক শহরে ভয়াবহ বিস্ফারণ হয়েছে। এই আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৯ জন পুলিশের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

গত সোমবার সকালে কোয়েত্তার কাছে একটি পুলিশের ট্রাকে ওই হামলা চালানো হয়। তীব্র বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রাকের ভিতরে থাকা পুলিশকর্মীদের। এই নিয়ে ডিসেম্বরের পর থেকে চতুর্থ বার পুলিশের উপর হামলা চালানো হল পাকিস্তানে।

ওইদিন পুলিশের একটি ট্রাকে আচমকাই এসে ধাক্কা দেয় মোটরসাইকেলবাহী এক আত্মঘাতী বোমারু। তার পরেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পুলিশের ওই ট্রাকের ভিতরে সেই সময় বেশ কয়েক জন পুলিশকর্মী ছিলেন। কাছেপিঠে ছিলেন আরও অনেকে। বিস্ফোরণে তাঁদের অনেকেই গুরুতর জখম হন।

এর আগে কোয়েত্তা, পেশোয়ারের মসজিদ এবং ডিসেম্বরে উত্তর-পশ্চিম পাকিস্তানের বান্নু জেলায় পুলিশকে লক্ষ্য করে নাশকতা চালানো হয়েছিল। সোমবারের ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েত্তা থেকে ১৬০ কিলোমিটার পূর্বে সিব্বি নামের এক শহরে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আহত ১০ জনের মধ্যে বেশ কয়েক জনের আঘাত গুরুতর। তাদের চিকিৎসা চলছে।

এই ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে বালুচিস্তানের পুরনো বাসিন্দা বালোচ সম্প্রদায়ের একটি বিদ্রোহী গোষ্ঠী দীর্ঘ দিন ধরেই সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে আসছিল। তাঁদের অভিযোগ ছিল, বালোচিস্তানের খনিজ সম্পদ এবং প্রাকৃতিক গ্যাসের অপব্যবহার করছে সরকার। বদলে বালোচিস্তান প্রদেশের বাসিন্দাদের প্রাপ্য অধিকারটুকুও দিচ্ছে না তারা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার নেপথ্য তারাও থাকতে পারে।

Continue Reading

Related Posts

ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
ভারত-পাকিস্থান

শান্তিতে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! দাবি বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিনের

January 28, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version