পারিবারিক দ্বন্দ্বের জেরে খাগড়াছড়ির পৌর মেয়রের ভাই গুলিবিদ্ধ

সন্ধান২৪.কম : পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পৌরসভার মেয়রের এক ভাই গুলিবিদ্ধ ও আরেক ভাই গুরুতর আহত হয়েছেন।

প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে শর্টগানের গুলিতে কাজী সাহেদ আহত হন। এ সময় বেদড়ক পিটিয়ে কাজী শিপনকে আহত করা হয়।গুলিবিদ্ধ সাহেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কাজী শিপনকে আহত অবস্থা য় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

 জানা যায় , রাজনীতি এবং জায়গা সম্পত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপনের ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের জের ধরে রবিবার(১৫ নভেম্বর) রাত পৌনে ৯ টার দিকে ছোট ভাই কাজী শিপনের সাথে সংঘাতে লিপ্ত হয় অপর দুই ভাই কাজী সাহেদ ও কাজী শিমুল।

পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন অভিযোগ করেন, তার ভাই সাহেদ ও শিমুল দুজনে মিলে অপর ভাই শিপনের বাসায় হামলা চালিয়ে জিনিসপত্র ভাংচুর করে। এক পর্যায়ে শিপনকে মারার জন্য শর্টগানের গুলি ছুড়লে তা সাহেদের পায়ে বিদ্ধ হয় এবং শিপনকে বেদম মারধর করেন তারা।

 

 

Exit mobile version