আগামী ১লা মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হচ্ছে। শিগগিরই এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হবে। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন। তিনি বলেন, করোনা সংক্রমণ কমে আসায় বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২২শে ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠনদান শুরু করবার ষোঘণা দেন। শিক্ষামন্ত্রী জানান, দুই ডোজ টিকাপ্রাপ্ত শিক্ষার্থীরা করতে পারবে সশরীরে ক্লাস। ২১শে ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর দুই ডোজ টিকা পেয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। আর ১২ বছরের নিচের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।।


