সন্ধান২৪.কম: ফিলিস্তিনিরা গাজায় একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে । ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা আজ শুক্রবার (১৮ জুন) সকালে গাজার পশ্চিমে ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে।
বার্তা সংস্থা ‘শাহাব’ থেকে জানা যায়, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়।ওই হামলায় কয় জন হতাহত হয়েছে অথবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায় নি।
১২ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইহুদিবাদী ইসরাইল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত মঙ্গলবার দখলদার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে উসকানিমূলক পতাকা মিছিল করে। এই নিয়েও ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পার্সটুডে।
