সন্ধান ডেস্ক : আমেরিকা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারী রাশেদ চৌধুরিকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার জোর সম্ভবনা দেখা দিয়েছে । শুক্রবার ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনটাই আশ্বস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। ফলে আর বেশি দিন বঙ্গবন্ধুর হত্যাকারী আইনের হাত থেকে পালাতে পারবেন না বলেই মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার, সন্ধ্যায় প্রধানমন্ত্রী হাসিনাকে ফোন করেন প্রতিরক্ষা সচিব । বেশ কিছুক্ষণ ধরে চলা আলোচনায় রাশেদ চৌধুরির প্রত্যর্পণের বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন মার্কিন প্রতিরক্ষা সচিব।
উল্লেখ্য, বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন অফিসার রাশেদ চৌধুরি মুজিব হত্যার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। বিএনপির আমলে রীতিমতো সরকারি ‘অতিথি’ হয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে কর্মরত ছিলেন তিনি। কিন্তু ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর গদি দখল করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তারপরই জাতির জনকের হত্যাকারীদের বিচার শুরু করার নির্দেশ দেন তিনি। সেই সময় ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন রাশেদ চৌধুরি। তাঁকেও দেশে ফিরে অসরা নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরিস্থিতির জটিলতা আঁচ করতে পেরে আমেরিকায় পালিয়ে যান রাশেদ। সেখানে প্রায় ১০ বছর কাটানোর পর তাঁকে শরণার্থীর মর্যাদা দেয় এক মার্কিন আদালত। কিন্তু এবার পরিস্থিতি পালটেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টায় রাশেদকে ঢাকার হতে তুলে দিয়ে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
