সন্ধান২৪.কম : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে উগ্র মৌলবাদীচক্র ।শুক্রবার রাতের আঁধারে ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে ।এরপর সন্ধ্যায় একদল বিক্ষুব্ধ মানুষ বিএনপি জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এদিকে রাত সাড়ে ৭টার দিকে ভাঙচুর করা বঙ্গবন্ধুর ওই ভাস্কর্যে গুলি বর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।
কুষ্টিয়া পৌর সভার মেয়র আনোয়ার আলী বলেন,ধারনা করা হচ্ছে যারা আওয়ামী লীগ বিরোধী,জাতির পিতা বঙ্গবন্ধুকে যারা মানতে পারেনা তারাই এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন,এ ব্যাপারে মামলা করা হচ্ছে।

এক শ্রেণীর মৌলবাদীদের জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরুপ মন্তব্যে যখন দেশে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন কুষ্টিয়া থানার সন্নিকটে এবং শহরের অত্যন্ত ব্যস্ততম সড়কে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় কুষ্টিয়াবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলার সুশীল সমাজ এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্যের ডান হাত, পুরো মুখ মন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শনিবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি দৃষ্টি গোচর হলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, পৌরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণের কাজ শুরু হয়েছে গত মাসে। তিনি জানান, একই বেদিদে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এই বেদিদে জাতীয় চার নেতার ভাষ্কর্যও থাকবে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাষ্কর্য স্থাপনের কাজ প্রায় সম্পন্নের পথে। হঠাৎ করে শুক্রবার রাতে দুর্বৃত্তরা এই ভাষ্কর্যটির ডান হাত, পুরো মুখ মন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে। শনিবার সকালে এ ঘটনা জানাজানি হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে। জানতে চাইলে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন,কুষ্টিয়ায় এ ধরনের নোংরা কাজ কোনভাবেই বরদাশত করা হবেনা। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে,তাদের প্রত্যেককে কঠিন শাস্তি পেতে হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা। ইতিমধ্যে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া পৌরসভা সুত্রে জানা গেছে,নভেম্বর মাসে পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের পাঁচরাস্তা মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর করার সিদ্ধান্ত হয়। তিনটি প্রধান সড়কের দিকে মুখ করে তিনটি ভাস্কর করা হচ্ছে। নিচের দিকে জাতীয় চার নেতার মুর্যাল থাকবে। দরপত্রের মাধ্যমে যশোরের ভাস্কর মাহবুব জামাল শামীম কার্যাদেশ পান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
ইতিমধ্যে মজমপুরের দিকে মুখ করে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেয়া একটি ভাস্কর তৈরীর কাজ প্রায় শেষের দিকে। কিন্তু শুক্রবার রাতে কে বা কারা ভাস্কর্যের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিঘ্রি তাদের আইনের আওতায় আনা হবে।