সন্ধান২৪.কমঃ ঈদুল ফিতর উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার কথা ছিল মুসলমানদের অধিকার সংগঠনগুলোর নেতাদের। তবে ফিলিস্তিন ইস্যুতে মার্কিন সরকারের অবস্থান ও ভূমিকার প্রতিবাদ হিসেবে সংগঠনগুলো ওই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়েছেন। গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান, ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় প্রায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বাইডেন ইসরাইলের এই হামলাকে তাদের ‘আত্মরক্ষার অধিকার’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তাদের এই ‘অধিকারে’র প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তবে এই অবস্থানের কারণে তোপের মুখে পড়েছেন বাইডেন।
বাইডেনের ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল রোববারে। তবে মুসলিম সংগঠনগুলো বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বাইডেন প্রশাসন ‘সমর্থন ও সহযোগিতা দিচ্ছে’। এই অভিযোগে সংগঠনগুলো ওই অনুষ্ঠান বর্জন করেছে।


