বিপুল পরিমান অবৈধ অস্ত্র-মাদকসহ ‘স্বর্ণ ব্যবসায়ী’ মনির গ্রেফতার

সন্ধান২৪.কম : অবৈধ অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে রাজধানীর মেরুল বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় গোল্ডেন মনিরকে গ্রেফতারের বিষয়টি জানায় র‌্যাব।

ঢাকার মেরুল বাড্ডায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক পাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মনির হোসেন নামে ওই ব্যবসায়ীর বাড়িতে র‍্যাব-৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন,‘শনিবার সকাল ১‌১টায় রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কে গোল্ডেন মনিরের বাসার সামনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ অভিযান চালানো হয়। তার ছয়তলা ভবনের বাসায় প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়।

 

Exit mobile version