সন্ধান২৪.কমঃ রংপুরের পীরগঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য মীর ফজলে রাব্বীকে (৩০) আটক করেছে র্যাব।
মীর ফজলে রাব্বী পটুয়াখালী জেলার মীর হেলাল উদ্দিনের ছেলে। এ সময় তার ব্যবহৃত মোবাইল থেকে উগ্রবাদী ভিডিও কন্টেন্ট ও উগ্রবাদী বইয়ের লিংক উদ্ধার করা হয়।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামন থেকে মীর ফজলে রাব্বী নামে এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জেএমবির সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছে। তার এক বাল্যবন্ধুর প্ররোচনায় উগ্রবাদী বক্তব্য শুনে সে জেএমবিতে যোগ দেয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
