সন্ধান২৪.কম : দৈনিক সংবাদ পরিবার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মূনীরুজ্জামান আর নেই। বাংলাদেশ সময় মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ৭টা ২০মিনিটে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজেউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার স্ত্রী ডা. রোকেয়া এবং একমাত্র পুত্রও খ্যাতিমান চিকিৎসক।
দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক,সিপিবি ঢাকা নগর কমিটি,ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ৯০- এর গণ অভ্যুত্থানের নেতা,বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে নিউইর্য়কের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র উদীচী গোষ্ঠী, যুক্তরাষ্ট্র সম্মিলিত সাংস্কৃতিক জোট,প্রোগেসিভ ফোরাম,ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্র শাখা,গণ জাগরণ মঞ্চ, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখা,শিল্পকলা একাডেমী নিউইর্য়ক, সাপ্তাহিক সন্ধান, প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ,বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ,সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান,বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান,বাংলা চ্যানেলের সম্পাদক শাহ্ জে. চৌধুরী, লেখক সুব্রত বিশ্বাস,সংগঠক খোরশেদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল ও শুভ রায়, রাজনীতিক মুজাহিদ আনসারী,নাট্য শিল্পী লুৎফুন্নাহার লতা,সংগঠক মনিকা রায়, কবি-লেখক দপর্ণ কবীর, সাংবাদিক শাহ্ জে.চৌধুরী,সাংবাদিক কানু দত্ত, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা জাকির হোসেন বাচ্চু, আলীম উদ্দিনও রিনা রাণী সাহা,মহিলা পরিষদের সাবেক নেতা প্রতীমা সরকার, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু,যুব ইউনিয়নের সাবেক নেতা সনজীবন কুমার,প্রাবন্ধিক শিতাংসু গুহ,কমিনিটি এক্টিভিষ্ট স্বীকৃতি বড়ুয়া,নাট্য কর্মী তোফাজ্জল লিটন ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন।
খন্দকার মুনীরুজ্জামান করোনা আক্রান্ত হয়ে ২৪ নভেম্বর ঢাকার মুকদা হাসপাতেলে বাংলাদেশ সময় সকাল ৭-২০ মিনিটে মৃত্যু বরণ করেন। ৩১ অক্টোবর রাতে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালে ১২মার্চ ঢাকায় জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতায় যুক্ত হন। একই সময়ে তিনি বাম ধরানার রাজনীতির দীক্ষা নেন। সাংবাদিক হিসেবে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। দৈনিক সংবাদে তিনি এক সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। পরে ভারপ্রাপ্ত সম্পাদক হয়। তিনি দীর্ঘদিন কমিউনিষ্ট পার্টির ঢাকা জেলা কমিটির সম্পাদক ছিলেন।
খন্দকার মুনীরুজ্জামান সাংবাদিকতা ছাড়াও কবিতা, গল্প, প্রবন্ধ, চিত্র সমালোচনা এবং নিয়মিত কলাম লিখতেন মুনীরুজ্জামান ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন।
খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে দৈনিক সংবাদ পরিবার, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ব্যরিস্টার নিহাদ কবির, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমসহ বিভিন্ন সংগঠন নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শেখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
