সন্ধান২৪.কম : আফ্রিকার দেশ সুদান মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে ভয়াবহ আকার ধারণ করছে। এ পর্যন্ত শতাধিক লোক মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ বাড়িঘর। ভারী বর্ষণ ও বন্যায় ১০৩ জন মারা গেছে এবং ৫০ জন আহত হয়েছে। সুদানের প্র্রাচীন পিরামিডগুলো হুমকির মুখে আছে।

শনিবার সুদানের সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দেশে তিন মাসের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটিকে প্রাকৃতিক দুর্যোগ এলাকা হিসেবেও বিবেচনা করছে কাউন্সিল।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, বন্যায় ২৭ হাজার ৩৪১ টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৪২ হাজার ২১০ টি বাড়ি। এই বন্যার ফলে কয়েক হাজার গবাদিপশু নিহত হওয়ার পাশাপাশি ফসলের মাঠেরও ব্যাপক ক্ষতি হয়েছে।