Monday, June 29, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

সুলতানের মাসে চুল ছাঁটানোর খরচ ১৫ লাখ টাকা!

February 20, 2022
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
0
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কম:পুরোনো দিনের সে রাজ্যও নেই, রাজারাও আর নেই। ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে তাদের আয়েশি জীবনের গল্প। তবে ব্রুনাইয়ের সুলতানের ক্ষেত্রে সে কথা ভুল। তার ধনসম্পত্তির পরিমাণ বা বিলাসবহুল জীবনের কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে।

তার আনুষ্ঠানিক নাম তৃতীয় হাসানাল বোকাইয়া ইবনি ওমর আলি সাইফউদ্দিন। তবে বিশ্ব তাকে হাজি হাসান আল বলকিয়া নামেই চেনে। মালয়েশিয়া এবং দক্ষিণ চীন সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপের ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান তিনি।

নিজের দেশে তিনিই রাজা। ইসলামিক রীতি মেনে সুলতান হওয়ার পাশাপশি তিনি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীও। সঙ্গে অর্থ, বিদেশ, প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষমতাও নিজের কাছে রেখেছেন। এক দিকে পুলিশ সুপার হিসাবেও দায়িত্ব সামলাচ্ছেন। আবার সশস্ত্র বাহিনীরও প্রধান তিনিই।

টাইম পত্রিকার বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, সোনার কাঠি নিয়েই জন্মেছিলেন হাসান আল বোকাইয়া। দুনিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন। এই সে দিন পর্যন্ত তিনি ধনী তালিকায় এক নম্বরে ছিলেন। তবে বর্তমান তাকে পেছনে ঠেলে শীর্ষে উঠে এসেছেন ইলন মাস্ক। বৈদ্যুতিক কার নির্মাতা প্রতিষ্ঠান টেলসার প্রতিষ্ঠাতা মাস্কের ঝুলিতে রয়েছে ২৪ হাজার ৯৩০ কোটি ডলার।

ধনসম্পত্তির নিরিখে ইলন মাস্কের থেকে পিছিয়ে পড়লেও কম বিলাসী নন হাসানাল বোকাইয়া। ১৯৬৭ সালে ব্রুনাইয়ের সুলতানের গদিতে বসার পর থেকে তার ধনসম্পত্তির পরিমাণ বাংলাদেশের মুদ্রায় ২ লক্ষ ৫৮ হাজার ৩১৯ কোটি টাকা।

ব্রুনাইয়ের সুলতানের সন্তান হওয়ার বদৌলতে সোনার কাঠি মুখে নিয়ে ১৯৪৬ সালে জন্মেছিলেন হাসান আল বলকিয়া। তবে বাবা তৃতীয় সুলতান ওমর আলি সাইফউদ্দিন ১০ সন্তানের মধ্যে তাকেই রাজ্য চালানোর জন্য বেছে নেন। সেই থেকে এই ৭৫ বছর বয়সেও রাজ্য সামলে চলেছেন বোকাইয়া।

প্রথাগত পড়াশোনার পাঠ চুকিয়ে বিয়ে করেন ব্রুনাইয়ের সুলতান। তবে একটি নয়, তিনটি! ২০১২ সাল পর্যন্ত তিনি পাঁচটি পুত্রসন্তান এবং সাতটি কন্যাসন্তানের জনক বলে শোনা যায়।

ধনসম্পত্তির মালিক হওয়ার পাশাপাশি তা খরচ করাতেও কম উৎসাহী নন ব্রুনাইয়ের ৯২তম সুলতান। হটকারস রিপোর্ট নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, তার ১১০টি গ্যারেজে রয়েছে প্রায় সাত হাজার গাড়ি। তার মধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি। সেই সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট। রয়েছে সোনায় মোড়া বোয়িং ৭৪৭-৪০০ বা এয়ারবাস এ৩৪০-২০০ জেটও।

সুলতানের প্রাসাদও কম জমকালো নয়। ২ হাজার ৫৫০ কোটি টাকার প্রাসাদে রয়েছে ১৭শ ঘর। ২৫৭টি বাথরুম। সঙ্গে পাঁচটি সুইমিং পুল। পাশাপাশি, ১১০টি গ্যারেজ এবং ২০০টি ঘোড়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল।

এই বিলাসী সুলতান প্রত্যেক মাসে অন্তত এক বার চুলে ছাঁটেন। তিন থেকে চার সপ্তাহ পরপর তার চুলের কায়দা ঠিক রাখতে খরচ পড়ে প্রায় ১৫ লক্ষ টাকা।

টাইমসের খবরে বলা হয়েছে, লন্ডন থেকে উড়ে আসেন তার হেয়ারড্রেসার। তাকে প্রথম শ্রেণির বিমানভাড়ার ১২ হাজার ডলারও (বাংলাদেশি প্রায় ১০ লক্ষ টাকা) জোগান দেন সুলতান।

Related Posts

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়

June 5, 2026
12
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা আমেরিকার ! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে সামরিক অভিযান !

May 26, 2026
11
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version