সন্ধান২৪.কম : হঠাৎ গুলির শব্দ । তারপরেই দ্রুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ের সময় কোন ধরণের ঘোষণা ছাড়াই হঠাৎ করেই সাংবাদিকদের সামনে থেকে তবে প্রায় দশ মিনিট পর ফিরে আসেন ট্রাম্প।

প্রেস রুমের মঞ্চে দাঁড়িয়ে শেয়ার বাজার নিয়ে কথা বলতে শুরু করেছিলেন ট্রাম্প, এর কয়েক মিনিট পরই তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট এসে তাকে থামিয়ে কানে কানে কিছু বলেন।
ট্রাম্পকে “ওহ্!” এবং “কী হচ্ছে” এমনটি বলতে শোনা যায়, এ সময় প্রেস রুম ছেড়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনার সময় পুরো হোয়াইট হাউস বন্ধ করে রাখা হয়েছিল।
খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস এক ব্যক্তিকে গুলি করার পর পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে কয়েক মিনিট পর ট্রাম্প ফিরে এসে জানান, হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিলো। ট্রাম্প বলেন, ‘সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ।
মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, একজন পুরুষকে গুলি করা হয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রাপ্ত বয়স্ক এক ব্যক্তি অস্ত্র নিয়ে হোয়াইট হাউসের কাছে এসেছিল। কোনো প্রশ্নের উত্তরে সাড়া না দিলে সিক্রেট সার্ভিস তাকে গুলি করে তার কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়।