২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আলবদর-আলশামস-পাকবাহিনীর হাতে যে বুদ্ধিজীবীরা প্রাণ হারান

সন্ধান২৪.কম ডেস্ক : আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে।  বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন ।

২৫ শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকজন স্বনামধন্য বুদ্ধিজীবী পাকবাহিনীর হাতে প্রাণ হারান। তাদের মধ্যে উল্লেখযোগ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ

ডঃ গোবিন্দ চন্দ্র দেব (দর্শনশাস্ত্র)।

ডঃ মুনির চৌধুরী (বাংলা সাহিত্য)।

ডঃ মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য)।

ডঃ আনোয়ার পাশা (বাংলা সাহিত্য)।

ডঃ আবুল খায়ের (ইতিহাস)।

ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য)।

ডঃ সিরাজুল হক খান (শিক্ষা)।

ডঃ এ এন এম ফাইজুল মাহী (শিক্ষা)।

হুমায়ূন কবীর (ইংরেজি সাহিত্য)।

রাশিদুল হাসান (ইংরেজি সাহিত্য)।

সাজিদুল হাসান (পদার্থবিদ্যা)।

ফজলুর রহমান খান (মৃত্তিকা বিজ্ঞান)।

এন এম মনিরুজ্জামান (পরিসংখ্যান)।

এ মুকতাদির (ভূ-বিদ্যা)।

শরাফত আলী (গণিত)।

এ আর কে খাদেম (পদার্থবিদ্যা)।

অনুদ্বৈপায়ন ভট্টাচার্য (ফলিত পদার্থবিদ্যা)।

এম এ সাদেক (শিক্ষা)।

এম সাদত আলী (শিক্ষা)।

সন্তোষচন্দ্র ভট্টাচার্য (ইতিহাস)।

গিয়াসউদ্দিন আহমদ (ইতিহাস)।

রাশীদুল হাসান (ইংরেজি)।

এম মর্তুজা (চিকিৎসক)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ

ডঃ হবিবুর রহমান (গণিত বিভাগ)।

ডঃ শ্রী সুখারঞ্জন সমাদ্দার (সংস্কৃত)।

মীর আবদুল কাইউম (মনোবিজ্ঞান)।

চিকিৎসকঃ

অধ্যাপক ডাঃ মোহাম্মদ ফজলে রাব্বি (হৃদরোগ বিশেষজ্ঞ)।

অধ্যাপক ডাঃ আলিম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ)।

অধ্যাপক ডাঃ শামসুদ্দীন আহমেদ।

ডাঃ হুমায়ুন কবীর।

ডাঃ আজহারুল হক।

ডাঃ সোলায়মান খান।

ডাঃ আয়েশা বদেরা চৌধুরী।

ডাঃ কসির উদ্দিন তালুকদার।

ডাঃ মনসুর আলী।

ডাঃ মোহাম্মদ মোর্তজা।

ডাঃ মফিজউদ্দীন খান।

ডাঃ জাহাঙ্গীর।

ডাঃ নুরুল ইমাম।

ডাঃ এস কে লালা।

ডাঃ হেমচন্দ্র বসাক।

ডাঃ ওবায়দুল হক।

ডাঃ আসাদুল হক।

ডাঃ মোসাব্বের আহমেদ।

ডাঃ আজহারুল হক (সহকারী সার্জন)

ডাঃ মোহাম্মদ শফী (দন্ত চিকিৎসক)

অন্যান্যঃ

শহীদুল্লাহ কায়সার (সাংবাদিক)।

নিজামুদ্দীন আহমেদ (সাংবাদিক)।

সেলিনা পারভীন (সাংবাদিক)

সিরাজুদ্দীন হোসেন (সাংবাদিক)।

আ ন ম গোলাম মুস্তফা (সাংবাদিক)।

আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)।

ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)।

রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক এবং দানবীর)।

যোগেশ চন্দ্র ঘোষ (শিক্ষাবিদ, আয়ূর্বেদিক চিকিৎসক)।

জহির রায়হান (লেখক, চলচ্চিত্রকার)।

মেহেরুন্নেসা (কবি)।

ডঃ আবুল কালাম আজাদ (শিক্ষাবিদ, গণিতজ্ঞ)।

নজমুল হক সরকার (আইনজীবী)।

নূতন চন্দ্র সিংহ (সমাজসেবক, আয়ূর্বেদিক চিকিৎসক)।

তথ্যসূত্র : উইকিপিডিয়া

 

Exit mobile version