Wednesday, April 22, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

আগামী কয়েক মাসে আরও আন্তর্জাতিক চাপ আসবে: রেজা কিবরিয়া

March 5, 2022
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

‘আমরা একটা অমানবিক, দুর্নীতিগ্রস্ত ও অপদার্থ স্বৈরতন্ত্রের মধ্যে বাস করছি। আগামী কয়েক মাসে তাদের ওপর আরও আন্তর্জাতিক চাপ আসবে এবং বাংলাদেশের মানুষ মিছিল করে এ কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়বে।’

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সেমিনারে এসব কথা বলেন।

এর আগেও গত ২৯ জানুয়ারি নয়াপল্টন প্রিতম জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া একই কথা বলেছিলেন। সেদিন র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে রেজা কিবরিয়া বলেছিলেন, এই নিষেধাজ্ঞাই শেষ না, সামনে আরও নিষেধাজ্ঞা আসছে। আরও নিষেধাজ্ঞা আসবে সে ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এখন শুধু সরকার বিপদে নয়, দেশও বিপদে পড়ছে। আওয়ামী লীগের শাসনের অবসান ঘটবে এটাও সরকার ইশারা-ইঙ্গিতে বুঝেছে এবং এই সরকারের জন্য এত দিন যারা কাজ করেছে, মানুষকে গুম-খুন করেছে, তারা এখন দুশ্চিন্তায় আছে।

আজকের সেমিনারে কিবরিয়াপুত্র সরকারের সমালোচনা করে বলেন, ‘দ্রব্যমূল্যের দাম নিয়ে প্রতিবাদ করাটা এ দেশে এখন অন্যায়। ব্যাংকিং খাততে নিয়মতান্ত্রিকভাবে লুট করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এগুলো মানুষের সামনে তুলে ধরাটা পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

পেশাজীবীদের ভূমিকা প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, রাজনীতিবিদ নাকি পেশাজীবী- কে আন্দোলন করবে এ প্রশ্ন এসেছে। পেশাজীবীরা আন্দোলনের সহায়ক শক্তি। তারা এক ধরনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারেন। তবে এ স্ফুলিঙ্গের পরিণতি রাজনীতিবিদদের হাতে। পেশাজীবীরা নিরব হয়ে বসে থাকতে পারে না।

তিনি বলেন, দুর্নীতিবাজ সরকারের পতন ঘটানো দরকার। আমরা আন্দোলন করব। এ আন্দোলন থেকে জাতীয় মুক্তি সংগ্রাম তৈরি হবে।

লিবারেল ডেমোক্রাটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, দেশের ছোটখাটো থেকে বড় আন্দোলনের ইতিহাসে অগ্রভাগে পেশাজীবীরা অংশ নিয়েছেন। আন্দোলন করার পরিস্থিতি, পরিবেশ পাকিস্তান আন্দোলনেও ছিল। তবে তা বর্তমানে নেই। দুই বছরের জন্য জাতীয় সরকার করতে হবে। না হলে সমস্যার সমাধান হবে না।

সেমিনারে মূল বক্তব্য পাঠকালে প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, টিসিবির ট্রাকের লাইনে কারা দাঁড়াচ্ছে- তা দেখে দেশের বর্তমান বাজার পরিস্থিতি বোঝা যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে গেলে আজ মানুষকে গ্রেফতার করা হচ্ছ, লাঠিপেটা করা হচ্ছে। দেশকে দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করতে পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে অংশ নেবে এটাই সবার প্রত্যাশা।

Related Posts

বাংলাদেশ

মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা

April 20, 2026
5
বাংলাদেশ

রিজার্ভ চুরির মামলা: নিউইয়র্কের আদালতে ১০ এপ্রিল মনসুর জবানবন্দি দেবেন

April 6, 2026
10
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version