সন্ধান২৪.কম : আফগানিস্তানে জালালাবাদ শহরের পাকিস্তানের ভিসার আবেদন করতে এসে ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও অনেকেই আহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার দেশটির জালালাবাদ শহরের একটি স্টেডিয়ামে পাকিস্তানি ভিসার আবেদনের জন্য হাজার হাজার মানুষ জড়ো হলে এ ঘটনা ঘটে। পাকিস্তানের ভিসার আবেদনের জন্য কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সে সময় পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জনই নারীও ছিল।
জানা যায়, জালালাবাদ শহরের ভিসা সেন্টারে সাধারণত ভিসার আবেদন গ্রহণ করা হয়। কিন্তু সম্প্রতি ওই ভিসা সেন্টারের বদলে একটি স্টেডিয়ামে এই কার্যক্রম চলছিল।


